advertisement

Bike Accident: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে কেটে গেল পুরুষাঙ্গ! গুরুতর জখম বাইক চালক যুবক, মুর্শিদাবাদের রাস্তায় ভয়াবহ কাণ্ড

Last Updated:

Bike Accident: স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দু'টি বাইকই দ্রুতগতিতে ছিল। মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত হন এক বাইক চালক। তাঁর পুরুষাঙ্গ কেটে যায়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাইক
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাইক
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক বাইক চালক। সোমবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার দাঁড়াকাটি গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের জেরে এক বাইক চালকের পুরুষাঙ্গ গুরুতরভাবে কেটে যায়। ঘটনার জেরে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ক্ষতিগ্রস্ত হয় দু’টি মোটরবাইক।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দু’টি বাইকই দ্রুতগতিতে ছিল। শীতের রাতে মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে গোধোনপাড়া গ্রামীণ হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ নববর্ষের আগে রেলের ‘উপহার’! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস, বহু বছরের দুর্ভোগের অবসান
চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পুরুষ বিভাগে ভর্তি আছেন আহত যুবক। অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে মোটরবাইক চালাতে গিয়ে তিনি যে এমন দুর্ঘটনার সম্মুখীন হবেন তা বুঝে উঠতে পারেননি পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আহতের বাড়ির লোকেরা জানান, অন্যান্য দিনের মতো এদিনও বাড়ি থেকে বেরিয়েছিলেন। কাজ করে বাড়ি ফেরার পথেই দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই পুরুষাঙ্গে আঘাত লাগে। পুরুষাঙ্গ কেটে গুরুতর আহত হন বাইক চালক যুবক। অপর বাইক চালকও অল্পবিস্তর আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে কেটে গেল পুরুষাঙ্গ! গুরুতর জখম বাইক চালক যুবক, মুর্শিদাবাদের রাস্তায় ভয়াবহ কাণ্ড
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement