advertisement

সবজি বিক্রেতা মায়ের কাছে ১৩ লক্ষ টাকা দাবি! না দেওয়ায় মাথা ফাটাল গুণধর ছেলে

Last Updated:

টাকার দাবিতে নিজের মায়ের মাথা ফাটাল ছেলে নরেন্দ্রপুরের চাঞ্চল্য কর অভিযোগ। ঘটনাটি নরেন্দ্রপুর থানার উচ্ছেপোতা এলাকার। ১৩ লক্ষ টাকা না পেয়ে নিজের মায়ের মাথা ফাটিয়ে দেয় এক যুবক।

আহত মা 
আহত মা 
নরেন্দ্রপুর: টাকার দাবিতে নিজের মায়ের মাথা ফাটাল ছেলে নরেন্দ্রপুরের চাঞ্চল্য কর অভিযোগ। ঘটনাটি নরেন্দ্রপুর থানার উচ্ছেপোতা এলাকার। ১৩ লক্ষ টাকা না পেয়ে নিজের মায়ের মাথা ফাটিয়ে দেয় এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কমলেশ সরদার। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তার বাবা বাবলু সরদার ও মা গীতা সরদার।
গীতা দেবী পেশায় সবজি বিক্রেতা। অভিযোগ কয়েক বছর আগে বাড়ির ছাদ ঢালার সময় তিন লাখ টাকা সাহায্য করেছিল ছেলে কমলেশ। মোট খরচ হয়েছিল আট লাখ টাকা। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই মা বাবার কাছে ১৩ লাখ টাকা দাবি করে বসে সে। কাছে এত টাকা না থাকায় গীতা দেবী টাকা দিতে অস্বীকার করেন। তিনি জানান, ছেলে যে টাকা দিয়েছিল তা ফেরত দেবেন কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া সম্ভব নয়।
advertisement
advertisement
এরপরই মায়ের ওপর চড়াও হয় কমলেশ। মায়ের মাথায় আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগ। এমনকি বাবাকেও মারধর করে সে। রক্তাক্ত অবস্থায় গীতা দেবীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর আহত মা গীতা দেবী দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছেলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে চাঞ্চল্যের ছায়া।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের প্রশ্ন টাকার জন্য এ কেমন পুত্রসন্তান যে তার নিজের মা কে এভাবে মারতে পারে তা নজিরবিহীন ঘটনা। কীভাবে নিজের জন্মধাত্রী মাকে মারে। তবে এই ধরনের ঘটনা প্রথম নয় এর আগেও এই ঘটনা ঘটেছে। এখন ছেলে মেয়ের কাছে বাবা মার বয়স হলে বোঝা হয়ে যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সবজি বিক্রেতা মায়ের কাছে ১৩ লক্ষ টাকা দাবি! না দেওয়ায় মাথা ফাটাল গুণধর ছেলে
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement