advertisement

South 24 Parganas News: এত তো ঘোরেন, ফ্রেজার সাহেবের বাংলো গেছেন কখনও? সব শেষ হওয়ার আগে ঘুরে আসুন

Last Updated:

ফ্রেজারগঞ্জ বকখালির খুব কাছে পর্যটকদের একটি অত‍্যন্ত জনপ্রিয় জায়গা। এখানে রয়েছে ফ্রেজার সাহেবের বাংলো। তবে কালের নিয়মে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে চলছে এই বাংলো।

ফ্রেজার সাহেবের বাংলোর অতিথিশালা
ফ্রেজার সাহেবের বাংলোর অতিথিশালা
নামখানা: ফ্রেজারগঞ্জ বকখালির খুব কাছে পর্যটকদের একটি অত‍্যন্ত জনপ্রিয় জায়গা। এখানে রয়েছে ফ্রেজার সাহেবের বাংলো। তবে কালের নিয়মে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে চলছে এই বাংলো। এই বাংলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, রয়েছে অনেক কল্পকাহিনী। রয়েছে প্রেম, গুপ্তহত‍্যা, ভৌতিক পরিবেশ। এই গল্পের নায়ক স‍্যার আন্ড্রু ফ্রেজার। ১৯০৩ থেকে ১৯০৮ পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন তিনি। তবে অত‍্যাচারী শাসকের নামে কেন এই জায়গার নাম। তা জানতে হলে আপনাকে পুরো গল্প পড়তেই হবে।
শোনা যায়, যে কলকাতায় যাওয়ার পথে ফ্রেজার সাহেবের জাহাজ এই জায়গায় দূর্ঘটনাগ্রস্থ হয়। পরে অর্ধমৃত অবস্থায় ফ্রেজার সাহেবকে এক গ্রাম‍্য কিশোরী উদ্ধার করে। এরপর ফ্রেজার সাহেব এখানেই থাকতে শুরু করেন। এদিকে এই খবর ফ্রেজার সাহেবের স্ত্রীর কানে পৌছানোর পর থেকে আর ওই কিশোরীকে খুঁজে পাওয়া যায়নি। কেউ বলেন খুন, কেউ বা বলেন গুপ্তহত‍্যা তবে ঠিক কী হয়েছিল তা জানা যায়নি।
advertisement
advertisement
তারপর থেকে ফ্রেজারসাহেবের এই বাংলো রয়ে গিয়েছে সেখানে। তবে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে ও সমুদ্রের করাল গ্রাসে বিলীন হয়ে যেতে বসেছে এই বাংলো। এখনও কোনও রকমে টিকে আছে অতিথিশালার কিছু অংশ। সেটিও সমুদ্রগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায়। সেজন্য ইতিহাসের সলিল সমাধি হওয়ার আগে দেখে আসুন এই ফ্রেজার সাহবের বাংলোর অবশিষ্টাংশ।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: এত তো ঘোরেন, ফ্রেজার সাহেবের বাংলো গেছেন কখনও? সব শেষ হওয়ার আগে ঘুরে আসুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement