advertisement

Sonarpur Flyover: রোজকার যানজট থেকে মুক্তি! সোনারপুর ফ্লাইওভার থেকে সরানো হচ্ছে পরিত্যক্ত গাড়ি, নিত্যযাত্রী-স্থানীয়দের সমস্যার সমাধান

Last Updated:

Sonarpur Flyover: ফ্লাইওভারে একাধিক পরিত্যক্ত গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। শুধু তাই নয়, এই গাড়িগুলির কারণে একাধিকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।

সোনারপুর ফ্লাইওভার
সোনারপুর ফ্লাইওভার
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ সোনারপুরবাসীর দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটতে চলেছে। অবশেষে প্রশাসনের উদ্যোগে সোনারপুর ফ্লাইওভার থেকে পরিত্যক্ত গাড়ি সরানো হচ্ছে। এই সিদ্ধান্তে স্বস্তিতে এলাকাবাসী।
সোনারপুর ফ্লাইওভারে পরিত্যক্ত গাড়ির সমস্যা আজকের নয়। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। অবশেষে ফ্লাইওভার থেকে সরানো হচ্ছে পরিত্যক্ত গাড়ি। এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা খুশি।
আরও পড়ুনঃ পটাশপুরের মন্দিরে দুঃসাহসিক চুরি! তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না নিয়ে পালাল চোরের দল
দীর্ঘদিন ধরে সোনারপুর ফ্লাইওভারে একাধিক পরিত্যক্ত গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। শুধু তাই নয়, এই গাড়িগুলির কারণে একাধিকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর অবশেষে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হল।
advertisement
advertisement
ঘাসিয়াড়া সংলগ্ন এলাকায় সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ত দফতরের একটি নির্দিষ্ট জায়গায় আপাতত এই সব পরিত্যক্ত গাড়িগুলিকে রাখার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলির নিষ্পত্তির ক্ষেত্রেও দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করা হবে। ফ্লাইওভারকে পুরোপুরি যান চলাচলের উপযোগী করে তুলতেই এই উদ্যোগ বলেই প্রশাসন সূত্রে খবর। এই সিদ্ধান্তে খুশি স্থানীয় মানুষজন এবং নিত্যযাত্রীরা। এর ফলে তাঁদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sonarpur Flyover: রোজকার যানজট থেকে মুক্তি! সোনারপুর ফ্লাইওভার থেকে সরানো হচ্ছে পরিত্যক্ত গাড়ি, নিত্যযাত্রী-স্থানীয়দের সমস্যার সমাধান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement