advertisement

ভয় পেয়েছে ভয়ও, লম্বা লড়াই শেষে ফিরলেন নিজের চেয়ারে আইসি সুমন দাস

Last Updated:

ফিরতে চেয়েছিলেন, ফিরেও এসেছেন, ঘুম থেকে জেগে উঠে সুস্থ হওয়ার একটা লম্বা লড়াই

#শ্যামপুর: ফিরতে চেয়েছিলেন। ফিরেও এসেছেন। ঘুম থেকে জেগে উঠে সুস্থ হওয়ার একটা লম্বা লড়াই। শ্যামপুর থানার আইসির চেয়ারে বসেছেন সুমন দাস। হাসপাতাল, রিহ্যাব সেন্টার কাটিয়ে আরও আত্মবিশ্বাসী সুমন। বলছেন, ভয় পেয়েছে ভয়ও।
টানা এগারোদিন কোমায় ছিলেন। স্বপ্ন দেখা থামাননি। নিজের চেয়ারে আবার বসার ইচ্ছে ছিল। অনেকটা পথ চলার তাড়ায় থমকেছে অসুস্থতা। শ্যামপুর থানার আইসি সুমন দাস আবার নিজের জায়গায় ফিরেছেন।
উলুবেড়িয়া হাসপাতাল। তারপর বেসরকারি হাসপাতালে আটচল্লিশদিন বেঁচে থাকার লড়াই। হার না মানা হারে অবশেষে যুদ্ধজয়। হাসপাতাল থেকে রিহ্যাব সেন্টার। শরীর ও মনের থেরাপি। আট মাস ধরে স্বাভাবিক হওয়ার ইচ্ছেপূরণ।
advertisement
advertisement
স্পিচ থেরাপি, সাইকো কগনেটিভ থেরাপি, ফিজিও থেরাপি, অকুপেশনাল থেরাপি, সাড়ে ৪ মাস ধরে দিনে দু’বেলা ৩ ঘণ্টা করে থেরাপি, একেকটি থেরাপিতে পঁয়তাল্লিশ মিনিট, তিন সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হয়েছে ৷
সুমনের মন চেয়েছিল ঘুরে দাঁড়াতে। চেয়েছিলেন চিকিৎসকরাও। পুরোন কেসস্টাডি বা বিভিন্ন গল্প করে ধীরে ধীরে স্মৃতি ফেরানো হয়। সুমনের পাশে দাঁড়িয়েছে সময়। সময়ের হাত ছাড়েনি পরিবারও।
advertisement
বাবা ছিলেন পুলিশে। শ্বশুরও তাই। দীর্ঘদিনের শিক্ষকতা ছেড়ে সুমনের একসময় পুলিশে যোগ। পাঁচই জানুয়ারি বারগ্রামের মুনসিপাড়ায় দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন। আঠেরো বছরের কেরিয়ার থেকে হয়তো বোঝেননি। সেদিনের ঘটনা একঝটকায় বুঝিয়েছে আরও সতর্ক হতে পারতেন।
নাম সু-মন। মানে যাঁর মন ভাল। সুমনের ঘটনায় মন ভাল সহকর্মী-চিিকৎসকদেরও। ভাল মনে এগিয়ে যাচ্ছেন সুমন দাস। ভয় পেয়েছে ভয়ও। ভয় বলছে, এমনও হয়?
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভয় পেয়েছে ভয়ও, লম্বা লড়াই শেষে ফিরলেন নিজের চেয়ারে আইসি সুমন দাস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement