advertisement

Hooghly news:দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী থেকে পথচারী, গোঘাট বাসস্ট্যান্ডে বেহাল অবস্থা

Last Updated:

বহুদিন ধরে রাস্তার ধারে নর্দমা পরিষ্কার হয়নি। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ থেকে ব্যবসায়ীরা। হুগলির গোঘাটের বাস স্ট্যান্ড এলাকায় এমনই অবস্থা।

+
বেহাল

বেহাল নর্দমা

গোঘাট: বহুদিন ধরে রাস্তার ধারে নর্দমা পরিষ্কার হয়নি। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ থেকে ব্যবসায়ীরা। এমনকি মাছি মশা সহ বিভিন্ন রকমের পোকার উপদ্রব। জনবহুল এলাকায় নজর পড়ছে না প্রশাসনের। হুগলির গোঘাটের বাস স্ট্যান্ড এলাকায় এমনই অবস্থা। জানা যায় দীর্ঘদিন ধরে নর্দমাগুলি পরিষ্কার না হওয়ার ফলে আবর্জনায় পরিপূর্ণ। যার ফলে ব্যবসাদাররা দোকানে থাকার সমস্যা হচ্ছে অন্যদিকে পথ চলতি সাধারণ মানুষেরও দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এমনকি বিভিন্ন রকম পোকামাকড়  আক্রমণ হচ্ছে বাড়িতে । বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে গেলেও কোন কাজের কাজ হয়নি। রীতিমতো এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।
উল্লেখ্য, যেখানে সরকার থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলির ডেঙ্গি সচেতনতার জন্য রাস্তায়  র‍্যালি থেকে মাইকিং করা হয় সাধারণ মানুষেকে সচেতন করতে। কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রশাসনের গাফিলতি। তার কারণ পঞ্চায়েত থেকে নর্দমা গুলির পরিষ্কার না করার ফলে দুর্গন্ধে  পূর্ণ হয়ে উঠেছে। এর ফলে পরিবেশ নষ্ট হতে বসেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান বহুদিন থেকে দিনগুলি পরিষ্কার করছে না পঞ্চায়েত। এমনকি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষেরা লিখিত অভিযোগ জানালেও কোন কাজ হয়নি। এর ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রত্যেককেই। তাই আমরা সকলেই চাই প্রশাসন যাতে নর্দমা গুলি পরিষ্কার করেন।
advertisement
advertisement
অন্যদিকে পঞ্চায়েত প্রধান সান্তনা মান্না জানিয়েছেন বিষয়টি নাকি তাদের জানা নেই। যদি এই ঘটনা হয় তাহলে পঞ্চায়েত থেকে দিনগুলি পরিষ্কার করার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীদেরকে। সব মিলিয়ে প্রশ্ন এখানেই সরকারিভাবে যেখানে প্রচার চালাচ্ছে সচেতন নিয়ে এখানেই দেখা যাচ্ছে সরকারের গাফিলতি। আদেও কি ওই নর্দমা পরিষ্কার হবে না এভাবেই দুর্গন্ধে অতিষ্ঠ হতে হবে সাধারণ মানুষকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেদিকেই নজর থাকছে আমজনতার।
Suvojit Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news:দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী থেকে পথচারী, গোঘাট বাসস্ট্যান্ডে বেহাল অবস্থা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement