advertisement

Saraswati Puja 2024: ছাঁচের সরস্বতীতে ছেয়েছে বাজার

Last Updated:

রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। তার আগে বাজারে ছাঁচের তৈরি প্রতিমার চাহিদা সবচেয়ে বেশি

ছাঁচের তৈরি প্রতিমা
ছাঁচের তৈরি প্রতিমা
উত্তর ২৪ পরগনা: এবার সরস্বতী পুজোর আগে অনেকটাই কমেছে বড় প্রতিমার চাহিদা। বদলে বেড়েছে ছাঁচে ঢালা প্রতিমার বিক্রি। এই বদলের হাত ধরে জেলার মৃৎশিল্পীরাও এবার ছাঁচে ঢালা সরস্বতী প্রতিমা বেশি তৈরি করেছেন।
রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। তার আগে বাজারে ছাঁচের তৈরি প্রতিমার চাহিদা সবচেয়ে বেশি। কদর কমছে কাঠের ফ্রেমে বাঁশ, খড়, দড়ি দিয়ে তৈরি মাটির সাবেকি প্রতিমার। এবার বহু স্কুল, পাড়ার ক্লাবও এই ছাঁচে ঢালা প্রতিমা কিনছে। এর হাত ধরেই গত কয়েক বছরের তুলনায় এই বছর সরস্বতী প্রতিমার বিক্রি বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উত্তর ২৪ পরগনার বিভিন্ন বাজারে ছাঁচে ঢালা সরস্বতী প্রতিমা ছেয়ে আছে। সেখানে মাটির সাবেকি প্রতিমা কালেভদ্রে চোখে পড়ল। এদিকে ছাঁচের প্রতিমা দামেও যেমন কম, তেমন‌ই সহজ বহনযোগ্য। সাইকেল কিংবা বাইকে নিয়ে যেতেও সুবিধা হয়। যা ক্রেতাদের আরও বেশি করে আকর্ষণ করছে। বেশিরভাগ বাড়িতেই কেনা হয়েছে ছাঁচে ঢালা প্রতিমা। ছোট বড় নানা আকারের ছাঁচের সরস্বতী প্রতিমা মিলছে দেড়শো, তিনশো বা পাঁচশো টাকার মধ্যে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: ছাঁচের সরস্বতীতে ছেয়েছে বাজার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement