advertisement

Sadak Suraksha Abhiyan: রায়দিঘিতে মিষ্টি খেয়ে ভুল স্বীকার হেলমেট বিহীন বাইক আরোহীদের!

Last Updated:

Sadak Suraksha Abhiyan: জীবন খুব মূল্যবান' হেলমেট বিহীন বাইক আরোহীদের হাতে গোলাপ ও মিষ্টি দিয়ে সেই কথা বোঝাচ্ছে পুলিশ। পুলিশের কাছ থেকে এই গোলাপ ও মিষ্টি পেয়ে নিজেদের ভুল স্বীকার করেছেন অনেক বাইক আরোহী।

+
হেলমেটবিহীন

হেলমেটবিহীন বাইক আরোহীদের মিষ্টি দিচ্ছেন আইসি

দক্ষিণ ২৪ পরগনা: ‘জীবন খুব মূল্যবান’ হেলমেট বিহীন বাইক আরোহীদের হাতে গোলাপ ও মিষ্টি দিয়ে সেই কথা বোঝাচ্ছে পুলিশ। পুলিশের কাছ থেকে এই গোলাপ ও মিষ্টি পেয়ে নিজেদের ভুল স্বীকার করেছেন অনেক বাইক আরোহী। এই ঘটনা ঘটেছে সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানায়। পথ নিরাপত্তা নিয়ে সারা বছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে পুলিশ, প্রশাসন। তারপরও কিছু বাইক আরোহী হেলমেট ছাড়াই চলাচল করেন। তাঁদের ভুল ভাঙাতে পুলিশ গান্ধীবাদের নীতি নিয়েছে এবার।
আরও পড়ুনঃ বলুন তো কোন ‘দেশে’ সবচেয়ে বেশি নিরামিষভোজী মানুষ বাস করেন? উত্তর শুনলে চমকে যাবেন!
রায়দিঘি থানার পুলিশ কর্মী-সহ আইসি অমিও কুমার ঘোষ, বিডিও নাজির হোসেন সকলেই পথচারীদের বোঝাতে পথে নেমেছিলেন। হেলমেটহীন বাইক আরোহীদের গাড়ি থামাতেই অনেকেই ভয়ে ভয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। তবে পরে যখন তাঁরা বুঝতে পারেন যে তাঁদের বোঝাতে এবার পুলিশ গান্ধীবাদের নীতি নিয়েছে, তখন অনেকেই লজ্জায় পড়েন। পুলিশের এই ভূমিকায় খুশি পথচারীরা।
advertisement
advertisement
এ নিয়ে মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন জানান, অনেকেই গাড়ি খুব জোরে চালান, বিশেষ করে যুবক-যুবতীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গিয়েছে। সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভবনা বাড়ে। এই সময় যদি মাথায় হেলমেট না থাকে তখন দুর্ঘটনা থেকে অনেক সময় মৃত্যুও ঘটে। সেই জিনিস নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। যা মানুষের মধ্যে প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: রায়দিঘিতে মিষ্টি খেয়ে ভুল স্বীকার হেলমেট বিহীন বাইক আরোহীদের!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement