advertisement

Road Accident: একটি বাইকে সাওয়ার তিন! বাসের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, আশঙ্কাজনক আরও এক

Last Updated:

উত্তর ২৪ পরগনার হাড়োয়া-বেড়াচাঁপা রোডের হাড়োয়া রেলগেট সংলগ্ন এলাকার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, একটি বাইকে চেপে তিন যুবক যাচ্ছিল

বাস ও বাইক মুখোমুখি সংঘর্ষ
বাস ও বাইক মুখোমুখি সংঘর্ষ
উত্তর ২৪ পরগনা: ভয়ঙ্কর দুর্ঘটনা হাড়োয়ায়। একটি বাইককে মুখোমুখি ধাক্কা মারল যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই এক কিশোরের মৃত্যু হয়। আহত আরো দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
উত্তর ২৪ পরগনার হাড়োয়া-বেড়াচাঁপা রোডের হাড়োয়া রেলগেট সংলগ্ন এলাকার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, একটি বাইকে চেপে তিন যুবক যাচ্ছিল। তারা রেলগেট সংলগ্ন এলাকায় আসতেই অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ১৫-এর আবু হোসেনের। বাইকে থাকা বাকি দুই যুবককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। কিন্তু পথেই মৃত্যু হয় বেল্লাল মোল্লা নামে আরও একজনের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আশঙ্কাজনক অবস্থায় অপর এক যুবক বর্তমানে চিকিৎসাধীন। হাড়োয়া রেলগেট সংলগ্ন এলাকাটি জনবহুল হ‌ওয়ায় সেখানে এই ধরনের পথ দুর্ঘটনায় যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: একটি বাইকে সাওয়ার তিন! বাসের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, আশঙ্কাজনক আরও এক
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement