advertisement

Road Accident: কাজে যাওয়ার সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু, আহত আরও এক

Last Updated:

সোনারপুর থানার কালিতলা মোড়ে কাজে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ভিকি ও দেবাঞ্জন মজুমদার নামে দু'জনের। ঘটনায় গুরুতর জখম আরও এক বাইক আরোহী

দুর্ঘটনাগ্রস্ত বাইকটি
দুর্ঘটনাগ্রস্ত বাইকটি
দক্ষিণ ২৪ পরগনা: সকালে কাজে যাওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। গুরুতর আহত আরও একজন। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তেজনা ছড়াল সোনারপুরে।
এদিন সকালে সোনারপুর থানার কালিতলা মোড়ে কাজে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ভিকি ও দেবাঞ্জন মজুমদার নামে দু’জনের। ঘটনায় গুরুতর জখম আরেক বাইক আরোহীকে এলাকার মানুষ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ঘটনার পর‌ই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। ঘাতক ট্রাক ও চালককে গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ থাকার পাশাপাশি বেপরোয়াভাবে ট্রাক চলাচল করায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। পুলিশকে জানিয়েও কোন‌ও লাভ হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত ঘাতক ট্রাক ও তার চালক’কে আটকের দাবি জানানো হয়েছে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: কাজে যাওয়ার সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু, আহত আরও এক
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement