advertisement

Road Accident: বাইকে আসছিলেন সাব-ইন্সপেক্টর, হ‍ঠাত্‍ সজোরে এসে ধাক্কা মারল পিক আপ ভ‍্যান! মুহুর্তে রক্তাক্ত রাস্তা, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে মারাত্মক দুর্ঘটনা

Last Updated:

বেপরোয়া গাড়ির দাপটে প্রাণ গেল পুলিশকর্মীর, ক্ষোভ স্থানীয়দের।

কাঁথি মহকুমা হাসপাতাল
কাঁথি মহকুমা হাসপাতাল
কাঁথি, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিশকর্মী। শুক্রবার বিকেলে তমলুক থেকে সাধারণ পোশাকে মোটরবাইকে ফিরছিলেন তিনি। একই সময়ে কাঁথির দিক থেকে আসছিল একটি পিকআপ ভ্যান। হঠাৎ এই নিয়ন্ত্রণ হারিয়ে মারিশদা সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড জোরে ধাক্কায় ঘটনাস্থলেই গুরুতর জখম হন ওই পুলিশকর্মী।
স্থানীয়রা এবং পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পুলিশকর্মীর নাম রবীন বসাক। তাঁর বাড়ি হাওড়া জেলায়। তিনি দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট কোস্টাল থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে থানার সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। জুনপুট কোস্টাল থানার ওসি জানিয়েছেন, “আমাদের এক দক্ষ সহকর্মীকে আমরা হারালাম। দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে রবীনবাবুর অবদান ভোলার নয়।” হঠাৎ এই দুর্ঘটনার জেরে সহকর্মী ও পরিবার শোকাহত।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এর ফলে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। শুক্রবারের ঘটনায় ফের এক পুলিশকর্মীর জীবন কেড়ে নিল বেপরোয়া গাড়ি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: বাইকে আসছিলেন সাব-ইন্সপেক্টর, হ‍ঠাত্‍ সজোরে এসে ধাক্কা মারল পিক আপ ভ‍্যান! মুহুর্তে রক্তাক্ত রাস্তা, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে মারাত্মক দুর্ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement