advertisement

Road Accident: ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন, পথেই সব শেষ!

Last Updated:

Road Accident: দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার বাখরাবাদের কালিবাগিচার কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন বৃদ্ধা গীতা সামন্ত

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি
দুর্ঘটনাগ্রস্থ গাড়ি
পশ্চিম মেদিনীপুর: চিকিৎসা করাতে গিয়েছিলেন কলকাতায়। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। খড়গপুর থেকে অটোয় উঠেছিলেন বাড়ি যাবেন বলে। তবু আর বাড়ি যাওয়া হল না গীতা সামন্তের (৬৭)। তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এই বৃদ্ধার মৃত্যু হয়। পাশাপাশি আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার বাখরাবাদের কালিবাগিচার কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন বৃদ্ধা গীতা সামন্ত। খড়গপুর স্টেশনে নেমে বাড়ি যাবেন বলে অটো ধরেছিলেন। বেলদা থানার বাখরাবাদের কাছে পেছন থেকে একটি তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সেই অটোতে ধাক্কা মারে। অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়িতে থাকা সকলেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
সেখানে চিকিৎসকরা গীতা সামন্তকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার বাড়ি দাঁতন-২ ব্লকের পলাশী গ্রামে।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন, পথেই সব শেষ!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement