advertisement

Road Accident: মহিলা স্কুটি চালকের মাথার উপর দিয়ে চলে গেল ট্রাক!

Last Updated:

Road Accident: ঈশ্বরীপুর মর্জিনা বিদ্যালয়ে রান্নার কাজ করতেন উত্তর ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দা মনোয়ার বিবি। এদিন সকালে তিনি স্কুটি নিয়ে স্কুলে রান্নার কাজে যাচ্ছিলেন

এই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় মহিলার
এই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় মহিলার
দক্ষিণ ২৪ পরগনা: পথ দুর্ঘটনার বলি হলেন মহিলা স্কুটি আরোহী। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ঈশ্বরীপুরে। মৃত মহিলার নাম মনোয়ার বিবি (৬০)। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি স্কুটি নিয়ে রাস্তায় পড়ে গেলে একটি ট্রাক ওই মহিলার মাথার উপর দিয়ে চলে যায়।
ঈশ্বরীপুর মর্জিনা বিদ্যালয়ে রান্নার কাজ করতেন উত্তর ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দা মনোয়ার বিবি। এদিন সকালে তিনি স্কুটি নিয়ে স্কুলে রান্নার কাজে যাচ্ছিলেন। সেই সময় স্কুল সংলগ্ন এলাকায় একটি স্পিড ব্রেকার পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যান। তখন একটি সিমেন্ট বোঝাই ট্রাক দ্রুতগতিতে আসছিল। সেটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মনোয়ারা বিবির মাথার উপর দিয়ে চলে যায়! ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
advertisement
advertisement
খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় জীবনতলা থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। যদিও দুর্ঘটনার পর‌ই চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে জীবনতলা থানা। পাশাপাশি পলাতক গাড়ি চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: মহিলা স্কুটি চালকের মাথার উপর দিয়ে চলে গেল ট্রাক!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement