Fish: জলের দরে সস্তা, অর্ধেক দামে বিকোচ্ছে পাবদা-ট্যাংরা, খবর পেয়ে ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, জানেন কোথায়?
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Riya Das
Last Updated:
Fish: অর্ধেক দামে নদীর মাছ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা, মাছে ভাতে মজেছে জেলাবাসী!
পুরুলিয়া: টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে গোটা পুরুলিয়া। বৃষ্টির ধাক্কায় একাধিক নদীতে বেড়েছে জলস্তর। আর এতেই নদীর মাছে ভরে গিয়েছে মানবাজারের কৃষক বাজার। ব্যাপক হারে বাজারে দেখা যাচ্ছে নদীর মাছের আমদানী হতে। বাজারে মিলছে বাটা, পুঁটি, ট্যাংরা, পাবদা প্রজাতির সুস্বাদু মাছ। দামও কম। আর তাতেই খাদ্যপ্রেমী বাঙালির রসনা তৃপ্তিও তুঙ্গে। বাটা, পুঁটি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়। ট্যাংরা ২০০ টাকা, পাবদা ২৫০ টাকা কেজি দরে।
বলা যেতে পারে একেবারেই অর্ধেক দামে এই সমস্ত মাছ পাওয়া যাচ্ছে। আর তাতেই ইচ্ছেমতো মাছ কিনছেন সাধারণ মানুষ। এ বিষয়ে মাছ বিক্রেতা মলয় রজক জানান, টানা বৃষ্টিতে নদীর মাছের আমদানি বেশি হওয়ায় দামেও একেবারে কম রয়েছে। তাতে স্বাভাবিকভাবেই নদীর মাছ নেওয়ার ক্রেতার সংখ্যা বেশি রয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে মানবাজার পোদ্দারপাড়ার বাসিন্দা অরুন দত্ত বলেন, বাজারে মাছ নিতে এসে তিনি দেখছেন নদীর মাছের আমদানি অনেকটাই বেশি রয়েছে। অন্যান্য দিনের তুলনায় দামও কম রয়েছে।
শুধু মানবাজার নয়, একই দৃশ্য দেখা গিয়েছে পুরুলিয়ার বড়হাট, আদ্রা, রঘুনাথপুর, কাশীপুর, বলরামপুর সমস্ত বাজারেই। অর্থাৎ একদিকে যখন বৃষ্টির জলে জলমগ্ন হয়ে সমস্যার মধ্যে পড়েছে বহু মানুষ উল্টোদিকে বৃষ্টিতে মন ভরে মাছে ভাতে মজেছে জেলাবাসী।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2025 4:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fish: জলের দরে সস্তা, অর্ধেক দামে বিকোচ্ছে পাবদা-ট্যাংরা, খবর পেয়ে ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, জানেন কোথায়?








