advertisement

RG Kar corruption case: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির

Last Updated:

RG Kar case: আরজি করে দুর্নীতি মামলায় মঙ্গলবার সকাল থেকেই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সকালেই আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম।

বিরাট হানা ইডির
বিরাট হানা ইডির
কলকাতা: আরজি করে দুর্নীতি মামলায় মঙ্গলবার সকাল থেকেই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সকালেই আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম।
সূত্রের খবর, এই সন্দীপের পুরো নাম সন্দীপ জৈন, তিনি মেডিক্যাল সরঞ্জামের কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেন। সন্দীপ জৈনের সঙ্গে সন্দীপ ঘোষের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন ইডি আধিকারিকরা। তাই মঙ্গলবার সকালে সন্দীপ জৈনের বাড়িতে। সন্দীপ জৈনের বাড়ি ছাড়াও তাঁর আবাসনের গ্রাউন্ড ফ্লোরের অফিসের তল্লাশি চলছে।
advertisement
advertisement
সেই সঙ্গে রাজ্যের আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। চৌরঙ্গী লেনের একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি বালিগঞ্জের একটি বাড়ি এবং হুগলিতেও তল্লাশি চালাচ্ছে ইডি।
মঙ্গলবারই আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার অগ্রগতি সম্পর্কে জানা যেতে পারে বলে জানা গিয়েছে। যদিও মঙ্গলবারের শুনানির আগে সোমবার সন্ধে থেকে রাত পর্যন্ত জুনিয়ার ডাক্তারদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবিই মেনে নেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar corruption case: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement