advertisement

ভেতরে অন্তঃসত্ত্বা রোগী, হঠাত্‍ রাস্তায় পড়ল গাছের গুঁড়ি...অ্যাম্বুলেন্স থামিয়ে টাকা, গয়না লুট! মারাত্মক কাণ্ড

Last Updated:

রাস্তায় গাছের গুড়ি ফেলে অ্যাম্বুলেন্স থামিয়ে টাকা, গয়না লুটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

ভেতরে অন্তঃসত্ত্বা রোগী, হঠাত্‍ রাস্তায় পড়ল গাছের গুঁড়ি...অ্যাম্বুলেন্স থামিয়ে টাকা, গয়না লুট! মারাত্মক কাণ্ড
ভেতরে অন্তঃসত্ত্বা রোগী, হঠাত্‍ রাস্তায় পড়ল গাছের গুঁড়ি...অ্যাম্বুলেন্স থামিয়ে টাকা, গয়না লুট! মারাত্মক কাণ্ড
রামপুরহাট: রাস্তায় গাছের গুড়ি ফেলে অ্যাম্বুলেন্স থামিয়ে টাকা, গয়না লুটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার চাকাইপুর ও ছোড়া গ্রামের রাস্তার মাঝে। জানা যায়, ওই অ্যাম্বুলেন্সে পায়েল মাল নামে এক অন্তঃসত্ত্বাকে কুসুমডই গ্রাম থেকে পরিবারের সদস্যরা শনিবার রাতে রামপুরহাট ১ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্র চকমুন্ডোলা যাচ্ছিল সেই সময় চাকাইপুর ও ছোড়া গ্রামের রাস্তার মাঝে দুষ্কৃতীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে রাখে।
গাছের গুড়ি ফেলা দেখে চালক বাধ্য হয়ে গাড়ি থামায়। ধারালো অস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা অন্তঃসত্ত্বার পরিবারের সদস্যের সোনার কানের দুল, ও স্বাস্থ্যকর্মীর কাছ থেকে সোনার কানের দুল ও অন্তঃসত্ত্বার স্বামীর কাছে ১০ হাজার টাকা ও অ্যাম্বুলেন্স চালকের কাছে ৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
advertisement
advertisement
পরে চকমুন্ডোলা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পুলিশকে খবর দেওয়া হলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় ও তদন্ত শুরু করেছে। অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ার কারণে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। পরিবারের সদস্যরা রামপুরহাটে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে অন্তঃসত্ত্বাকে।
ধারালো অস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা অন্তঃসত্ত্বার পরিবারের সদস্যের সোনার কানের দুল ও স্বাস্থ্যকর্মীর কাছ থেকে সোনার কানের দুল ও অন্তঃসত্ত্বার স্বামীর কাছে ১০ হাজার টাকা ও অ্যাম্বুলেন্স চালকের কাছে ৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। পরে চকমুন্ডোলা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পুলিশকে খবর দেওয়া হলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় ও তদন্ত শুরু করেছে।
advertisement
অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ার কারণে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়, পরিবারের সদস্যরা রামপুরহাটে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে অন্তঃসত্ত্বাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভেতরে অন্তঃসত্ত্বা রোগী, হঠাত্‍ রাস্তায় পড়ল গাছের গুঁড়ি...অ্যাম্বুলেন্স থামিয়ে টাকা, গয়না লুট! মারাত্মক কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement