advertisement

Viral: চোখের সামনে ছাগলেকে গিলে খাচ্ছে অজগর... কী সাংঘাতিক! এমন ভয়ঙ্কর দৃশ্য কোনওদিনও দেখেননি কেউ

Last Updated:

স্থানীয়দের অনেকেই জানান, এমন ভয়ঙ্কর দৃশ্য কোনওদিনও দেখেননি তাঁরা। বিশালদেহী এই অজগরটি দেখতে ভিড় জমান বহু মানুষ। বনকর্মীরা জানিয়েছেন, সাপটি আপাতত নিরাপদে রয়েছে এবং নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই তাকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে।

AI Image
AI Image
রকি চৌধুরী, নাগরাকাটা: আস্ত ছাগলকে গিলে খেল বিরাট এক অজগর। নাগরাকাটায় হুলুস্থুল কাণ্ড ছড়িয়েছে ঘটনার জেরে।
নাগরাকাটার বামনডাঙা চা বাগানের টন্ডু ডিভিশনে হঠাৎই দেখা মিলল ১৫ ফুট লম্বা অজগরের। চা বাগানের এক কোণে শ্রমিকেরা দেখতে পান আচমকাই একটি ছাগলকে শিকার করে গিলে ফেলছে সাপটি। আতঙ্কে শিউরে ওঠেন চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। অজগরটি ছাগলটিকে গিলে ফেলার পর বাগানের পাশে একটি ঘন ঝোপে গুটিয়ে বসে পড়ে। খবর যায় খুনিয়া রেঞ্জে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের একটি দল। বহু প্রচেস্টার পর বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
advertisement
advertisement
স্থানীয়দের অনেকেই জানান, এমন ভয়ঙ্কর দৃশ্য কোনওদিনও দেখেননি তাঁরা। বিশালদেহী এই অজগরটি দেখতে ভিড় জমান বহু মানুষ। বনকর্মীরা জানিয়েছেন, সাপটি আপাতত নিরাপদে রয়েছে এবং নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই তাকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। পুরো ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। বনদফতর জানিয়েছে, বৃষ্টির মরসুমে এভাবে বন্যপ্রাণীদের লোকালয়ে চলে আসা অস্বাভাবিক নয়। তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এলাকাবাসীকে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral: চোখের সামনে ছাগলেকে গিলে খাচ্ছে অজগর... কী সাংঘাতিক! এমন ভয়ঙ্কর দৃশ্য কোনওদিনও দেখেননি কেউ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement