advertisement

Purulia News: লোকসংস্কৃতির পুনরুত্থান! সরকারি উদ্যোগে পুরুলিয়ায় কাঠের পুতুলে ফিরছে প্রাণ, হাঁফ ছেড়ে বাঁচছেন শিল্পীরা

Last Updated:

Purulia News: একসময় লুপ্তপ্রায় হয়ে যাওয়া ‘কাঠের পুতুলকে আজ নতুন করে প্রাণ দিয়েছেন শিল্পী লোটন সূত্রধর। তাঁর একক প্রচেষ্টা, পারিবারিক উত্তরাধিকার ও আধুনিক উদ্যোগের মেলবন্ধনে সেনেড়া গ্রামের কাঠের পুতুল আবার ফিরে পাচ্ছে তার হারান গৌরব।

+
কাঠের

কাঠের পুতুল

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের সেনেড়া গ্রামে একসময় লুপ্তপ্রায় হয়ে যাওয়া লোকশিল্প ‘কাঠের পুতুল’ আজ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এই ঐতিহ্যবাহী শিল্পকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেনেড়া গ্রামেরই বাসিন্দা লোটন সূত্রধর। তাঁর পরিবার বংশপরম্পরায় শিমুল কাঠ দিয়ে ঐতিহ্যবাহী এই কাঠের পুতুল তৈরি করে আসছেন। দীর্ঘদিন অবহেলায় হারিয়ে যেতে বসা এই লোকশিল্প বর্তমানে নতুন করে আলোচনায় এসেছে।
সরকারিভাবে উদ্যোগ গ্রহণের ফলে ‘কাঠের পুতুল’ শিল্পকে পুনরায় জীবিত করার প্রচেষ্টা শুরু হয়েছে। এর ফলে শুধু একটি হারিয়ে যেতে বসা শিল্পই নয়, বরং এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যও আজ নতুন করে স্বীকৃতি পাচ্ছে। বাংলায় মাটির পুতুলের পরে সবচেয়ে বেশি ব্যবহৃত পুতুল তৈরির মাধ্যম হল কাঠ। এই কাঠের পুতুলগুলোর প্রতিটি অঞ্চলে নিজস্ব ও স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
advertisement
advertisement
প্রাচীনকাল থেকেই বাংলার অনেক গ্রামে নিজস্ব ঘরানায় কাঠের পুতুল তৈরির প্রচলন ছিল। পুরুলিয়ার রঘুনাথপুরের সেনেড়া গ্রাম এমনই এক ঐতিহ্যের ধারক, যেখানে গ্রামের সূত্রধর শিল্পীরা বংশপরম্পরায় নিপুণ হাতের ছোঁয়ায় প্রাণ দান করতেন এই কাঠের পুতুলগুলিতে। এক সময় এই অঞ্চলের বিখ্যাত ‘খেলাইচণ্ডী মেলা’-কে কেন্দ্র করেই এই পুতুলের বিকাশ ও প্রসার ঘটেছিল। মেলার আনন্দ এবং লোক-ঐতিহ্যের সঙ্গে এই উজ্জ্বল লাল-হলুদ রঙের লম্বাটে কাঠের পুতুলগুলো যেন সমার্থক হয়ে উঠেছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে একসময় লুপ্তপ্রায় হয়ে যাওয়া সেই কাঠের পুতুলকে আজ নতুন করে প্রাণ দিয়েছেন শিল্পী লোটন সূত্রধর। তাঁর একক প্রচেষ্টা, পারিবারিক উত্তরাধিকার ও আধুনিক উদ্যোগের মেলবন্ধনে সেনেড়া গ্রামের কাঠের পুতুল আবার ফিরে পাচ্ছে তার হারানো গৌরব, লোকসংস্কৃতির মানচিত্রে নতুন করে উজ্জ্বল হয়ে উঠছে এক প্রাচীন শিল্পের নাম।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: লোকসংস্কৃতির পুনরুত্থান! সরকারি উদ্যোগে পুরুলিয়ায় কাঠের পুতুলে ফিরছে প্রাণ, হাঁফ ছেড়ে বাঁচছেন শিল্পীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement