advertisement

বাজারে হাঁসের ছড়াছড়ি, ক্রেতাদের লম্বা লাইন! হঠাৎ তুঙ্গে চাহিদা, কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

মনসা পুজোর প্রধান নৈবেদ্য হাঁস। তাই রেকর্ড করেছে হাঁস বিক্রি , বিকচ্ছে ১৫০ থেকে ৩০০ টাকা প্রতি পিস হিসাবে!

+
পুরুলিয়ার

পুরুলিয়ার বিভিন্ন বাজারে হাঁস বিক্রি।

ঝালদা, পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম মনসা পুজো। জেলা জুড়ে সবাই মেতে উঠেছেন মনসা পুজোর আনন্দে। এই পুজোয় প্রধান নৈবেদ্য হাঁস। এই নৈবিদ্য ছাড়া অসম্পূর্ণ মনসা পুজো। তাই এই পুজোয় প্রতিবছরই ব্যাপক হরে হাঁস বিক্রি হয়ে থাকে। অন্যান্য বছরগুলির তুলনায় এ-বছর হাঁস বিক্রির মাত্রা অনেকটাই বেশি রয়েছে জেলায়। রেকর্ড সংখ্যক হাঁস বিক্রি হয়েছে এবছর।
১৫০ টাকা থেকে ৩৫০ টাকা প্রতি পিস হিসাবে হাঁস বিক্রি হতে দেখা যাচ্ছে। ক্রেতাদের ভিড় ছিল দেখার মত। শহর কিংবা গ্রাম প্রতিটি বাজারেই ব্যাপক হারে হাঁস বিক্রি হতে দেখা যায়। এ বিষয়ে বাজারে আসা ক্রেতারা বলেন , মনসা পুজো পুরুলিয়া তথা মানভূমের এক বিশেষ ঐতিহ্যবাহী উৎসব। জেলার প্রায় প্রতিটি বাড়িতেই এই পুজো হয়। পুজোয় হাঁস অর্পণ করার রীতি প্রচলিত আছে।
advertisement
advertisement
এই প্রথা পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে। কেউ মূর্তি স্থাপন করে পুজো করেন, কেউ ঘট পুজো করেন। এই পুজোর আলাদাই মাধুর্য রয়েছে জেলা জুড়ে। পুজোর প্রায় দু’সপ্তাহ আগে থেকে বাজার ও হাটে বেচাকেনা শুরু হয় হাঁসের। এ বারও তার ব্যতিক্রম হয়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়া শহর, ঝালদা, বলরামপুর, মানবাজার ছাড়িয়ে হুড়া, রঘুনাথপুর- সব জায়গাতেই হাটে–বাজারে চলেছে হাঁসের বিকিকিনি। এ বার আমদানি ভাল হওয়ায় হাঁসের দামও নাগালের মধ্যে ছিল। প্রায় লক্ষাধিক টাকার হাঁস বিক্রি হয়েছে এবছর, এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে চাহিদা মত হাঁস পাওয়ার ফলে খুশির হাওয়া ক্রেতাদের মধ্যেও। সবমিলিয়ে পুরুলিয়ার একটা বড় অংশ পুজোর আনন্দে মেতে উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাজারে হাঁসের ছড়াছড়ি, ক্রেতাদের লম্বা লাইন! হঠাৎ তুঙ্গে চাহিদা, কারণ জানলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement