advertisement

Purulia News: আচমকা খড়ের গাদায় আগুন! ঝলসে মৃত্যু ফুটফুটে দুই শিশুর, গ্রাম জুড়ে শোকের ছায়া

Last Updated:

Purulia News: গ্রামের এক বাসিন্দা বলেন, একটি খড়ের পালুইয়ে আগুন লেগে গিয়েছিল। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই সময় হঠাৎ জানতে পারেন, ওই আগুনে দু'টি শিশু আটকে পড়েছে।

খড়ের গাদায় আগুন লেগে দুই শিশুর মৃত্যু
খড়ের গাদায় আগুন লেগে দুই শিশুর মৃত্যু
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল পুরুলিয়ার বলরামপুর। খড়ের গাদায় আগুন লেগে প্রাণ হারাল বছর তিনের দুই শিশু।‌ মৃত দুই শিশুর নাম সুলেমান হেমব্রম ও আকাশ বেসরা। বলরামপুর ব্লকের কদমাডি গ্ৰামে ঘটনাটি ঘটেছে। এই ঘটনা ঘিরে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎ করে খড়ের গাদায় আগুন লেগে যায়। সেই আগুনেই ঝলসে যায় ওই দুই শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁদের তড়িঘড়ি বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সাতসকালে ভয়াবহ ঘটনা! ধানের জমিতে শিউড়ে ওঠার মতো ছবি, খেজুরিতে শোরগোল
এই বিষয়ে গ্রামের এক বাসিন্দা ভরত হেমব্রম বলেন, তাঁদের গ্রামে একটি খড়ের পালুইয়ে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। হঠাৎ করেই তাঁরা জানতে পারেন, ওই আগুনে দু’টি শিশু আটকে পড়েছে। কোনওরকমে তাঁদের উদ্ধার করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ওই দুই শিশু এই গ্রামেরই বাসিন্দা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার মৃত দুই শিশুর ময়নাতদন্ত করা হবে। দেহ দু’টি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতওয়ারা ক্যাম্পাসে পাঠানো হবে। ‌ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ। এই ঘটনায় শোকস্তব্ধ বলরামপুরের কদমডি গ্রাম।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: আচমকা খড়ের গাদায় আগুন! ঝলসে মৃত্যু ফুটফুটে দুই শিশুর, গ্রাম জুড়ে শোকের ছায়া
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement