advertisement

Purulia News: শহরের প্রাণকেন্দ্রে ফাস্টফুডের দোকানে আগুন! গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

Last Updated:

Purulia News: পুরুলিয়া দমকল বিভাগের এক সাব অফিসার বলেন, ট্যাক্সি স্ট্যান্ডের একটি ফাস্টফুডের দোকানে ১৪ কেজির একটি গ্যাস সিলিন্ডার রিফিলিং করেছিলেন ব্যবসায়ী। ‌ওই গ্যাস সিলিন্ডারের রেগুলেটরের মুখে হঠাৎ আগুন লেগে যায়। এরপর ওই আগুন ছড়িয়ে পড়ে।

+
পুরুলিয়া

পুরুলিয়া শহরে অগ্নিকাণ্ড

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ পুরুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড।‌ পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড মোড়ের অদূরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, পুরুলিয়া শহরের জনবহুল এলাকার একটি ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন স্থানীয় মানুষজন। তৎক্ষণাৎ দমকলেও খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের কর্মীরা। দমকলের তৎপরতা ও বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। ‌ যদিও এই ঘটনায় বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
এই বিষয়ে পুরুলিয়া দমকল বিভাগের সাব অফিসার এস গোস্বামী বলেন, ট্যাক্সি স্ট্যান্ডের একটি ফাস্টফুডের দোকানে ১৪ কেজির একটি গ্যাস সিলিন্ডার রিফিলিং করেছিলেন ব্যবসায়ী। ‌ওই গ্যাস সিলিন্ডারের রেগুলেটরের মুখে হঠাৎ আগুন লেগে যায়। এরপর ওই আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্র দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। আগুনের পরিমাণ অতিরিক্ত বেড়ে গিয়েছিল। ‌এর ফলে দমকলের দু’টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই দোকান সংলগ্ন এলাকাতেই ছিল পেট্রোল পাম্প। যদি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে না আসত তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যদিও পরিস্থিতি বর্তমানে পুরোটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বিয়ের দেড় বছরের মধ্যেই সব শেষ! যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে পিষে দিল লরি
ঘন জনবসতিপূর্ণ এলাকা পুরুলিয়া শহর। ‌শহরের গুরুত্বপূর্ণ অংশ চকবাজার, হাটের মোড়, চাঁইবাসা রোড, মধ্যবাজার সহ বিভিন্ন এলাকা। এখানে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন দোকান। এই এলাকাগুলির উপর বহু মানুষের রুটি রুজি নির্ভর করে। যদি হঠাৎ করে জনবহুল এই এলাকায় আগুন লেগে যায় তাহলে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। ‌
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই দিনের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। দমকলের তৎপরতা ও স্থানীয় মানুষজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ফের স্বস্তি ফিরেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: শহরের প্রাণকেন্দ্রে ফাস্টফুডের দোকানে আগুন! গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement