advertisement

Tortoise Death: মর্মান্তিক দৃশ্য, খালের জলে ভাসছে শয়ে শয়ে মরা কচ্ছপ!

Last Updated:

ঘটনা পূর্ব মেদিনীপুরের কাঁথির দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার। (Tortoise Death)

Tortoise Death
Tortoise Death
#পূর্ব মেদিনীপুর: খালের জলে ভাসছে শয়ে শয়ে মরা কচ্ছপ! জল দূষনের কারনেই মারা যাচ্ছে অসংখ্য কচ্ছপ। মরা পচা কচ্ছপ থেকে দূষণ ছড়াচ্ছে গোটা এলাকায় এবং স্থানীয় রাইস মিল থেকে ছাড়া অশোধিত পচাগলা জলের কারনেই কচ্ছপ মারা পড়ছে অভিযোগ তুলে আজ থেকে বিক্ষোভ আন্দোলনে নামলেন কাঁথির তিন নম্বর ব্লক এলাকার বাসিন্দারা। (Tortoise Death)
আরও পড়ুন: তৃতীয় শ্রেণির ছাত্রীর সঙ্গে এ কী করলেন শিক্ষক! তালা পড়ল গেটে, তারপর যা ঘটল...
ঘটনা পূর্ব মেদিনীপুরের কাঁথির দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার। জানা গেছে, হাতিআড়ি, অলুয়া, বলাগেড়িয়া, শ্রীচন্দনপুর সহ আশপাশ অঞ্চলের চাষের জমি ও জল নিকাশির খালে বহু কচ্ছপ মরে পচে ভাসছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিপত্তির কারণ গ্রামের মধ্যেকার রাইস মিল থেকে নির্গত পচা এবং দূষণ যুক্ত জল।
advertisement
. .
advertisement
আরও পড়ুন: এ কেমন মা, শিশুকন্যাকে এমন নৃশংসভাবে খুন! চমকে উঠল গোটা বাংলা
সেই জল থেকেই দূষণ ছড়িয়ে পড়ায় গাদা গাদা কচ্ছপ বেঘোরে মারা পড়ছে। যা নিয়ে বার বার অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় আজ রাস্তায় নেমে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ এবং অভিযোগ খতিয়ে দেখা হবে বলে রাইস মিল কর্তৃপক্ষ জানিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tortoise Death: মর্মান্তিক দৃশ্য, খালের জলে ভাসছে শয়ে শয়ে মরা কচ্ছপ!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement