advertisement

Nadia News: নবদ্বীপ ধাম স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা

Last Updated:

রেলের তরফে নবদ্বীপ রেলগেট থেকে রেল গুমটি পর্য়ন্ত প্রায় ৪০ ফুট রাস্তা সম্প্রসারণ করা হবে। এর মাঝে ডিভাইডারও থাকবে, সঙ্গে করা হবে একাধিক আধুনিকীকরণ। এই কারণে মঙ্গলবার সকালে রেলের জায়গায় গড়ে ওঠা দোকান ও হকারদের উচ্ছেদ অভিযান শুরু হয়

বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে রেলের জমিতে নির্মাণ হওয়া অস্থায়ী ঘর
বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে রেলের জমিতে নির্মাণ হওয়া অস্থায়ী ঘর
নদিয়া: নবদ্বীপ ধাম রেল স্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। অমৃতভারত প্রকল্পে নবদ্বীপ ধাম স্টেশনের আধুনিকীকরণের জন্য মঙ্গলবার সকালে হকার উচ্ছেদে নামে রেল। আর তাকেই কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। হকাররা রেল কর্মী ও আরপিএফ-কে বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
জানা গিয়েছে, রেলের তরফে নবদ্বীপ রেলগেট থেকে রেল গুমটি পর্য়ন্ত প্রায় ৪০ ফুট রাস্তা সম্প্রসারণ করা হবে। এর মাঝে ডিভাইডারও থাকবে, সঙ্গে করা হবে একাধিক আধুনিকীকরণ। এই কারণে মঙ্গলবার সকালে রেলের জায়গায় গড়ে ওঠা দোকান ও হকারদের উচ্ছেদ অভিযান শুরু হয়। তা নিয়ে রেল আধিকারিকদের সঙ্গে স্থানীয় ব্যাবসায়ী তথা রেল হকারদের বচসাও বেঁধে যায়। শেষে রেল আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই আলোচনা শেষে তাঁরা জানন, রেল জানিয়েছে ৪০ ফুট রাস্তা সম্প্রসারণ করার পর যে জায়গা থাকবে সেখানে বয়াবসায়ীরা অস্থায়ী দোকান করে ব্যাবসা করতে পারবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যদিও তৃণমূল নেতৃত্ব রেলের এই আশ্বাসে পুরোপুরি ভরসা করতে পারছে না বলে জানান হকাররা।আগামী দিনে যদি রেল তাদের কথা না রাখে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন। এই জায়গায় কমবেশি ৫০০ মানুষের রুটি-রুজি জড়িয়ে আছে। এদিকে রেল জানিয়েছে, রাস্তা সম্প্রসারণ করলে যাত্রীদের প্রচুর উপকার হবে।
advertisement
মৈনাক দেবনাথ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নবদ্বীপ ধাম স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement