advertisement

South 24 Parganas News: ব্লাকবোর্ডের দিন শেষ! পাথরপ্রতিমার স্কুলে শুধু উপস্থিতি নয় এবার পড়াশোনাও ডিজিটাল

Last Updated:

ব্লাকবোর্ডের দিন শেষ। এবার পাথরপ্রতিমার প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলও হয়ে উঠবে ডিজিটাল স্কুল।

+
স্কুলে

স্কুলে বসে আছে ছাত্র-ছাত্রীরা 

পাথরপ্রতিমা: ব্লাকবোর্ডের দিন শেষ। এবার পাথরপ্রতিমার প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলও হয়ে উঠবে ডিজিটাল স্কুল। এমন ঘটনা ঘটেছে  দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমার দক্ষিণ শিবগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সম্পূর্ণ স্কুলে ডিজিটাল পদ্ধতিতে কাজ চলবে। স্কুলে আসার পর আ্যটেনডেন্স থেকে শুরু করে স্কুলের পঠন-পাঠন সব হবে ডিজিটাল মাধ্যমে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা বাড়িতে বসে  স্কুলের অন্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথোপকথন করতে পারবে। সিলেবাস জানতে পারবে। এমন একাধিক কাজ ডিজিটাল মাধ্যমে হবে।
এই প্রক্রিয়া শুরু হতে আগামী দুই থেকে তিন মাস সময় লাগবে। প্রাথমিকভাবে পাথর প্রতিমা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ পাল এই উদ্যোগের সূচনা করেছেন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা যাতে ডিজিটাল হয়ে উঠতে পারে সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।‌ এছাড়াও স্কুলে পালিত হবে ছাত্র-ছাত্রীদের জন্মদিন। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিন জানিয়েছেন, শিশু মনের ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যাতে সততার সঙ্গে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠতে পারে সে দায়িত্ব নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেজন্য অনেক চিন্তা ভাবনা করে এই প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলে। নতুন এই প্রযুক্তি চালু হওয়ায় খুশি সকলেই।
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ব্লাকবোর্ডের দিন শেষ! পাথরপ্রতিমার স্কুলে শুধু উপস্থিতি নয় এবার পড়াশোনাও ডিজিটাল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement