advertisement

South 24 Parganas News: বারুইপুরের প্রাথমিক স্কুলে হঠাৎ হাজির আই সি! কী ঘটল সেখানে

Last Updated:

গ্রামে গিয়েছিলেন প্রশাসনিক কাজে। সেখানে গিয়ে আচমকা একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়েন বারুইপুর থানার আই সি সৌম্যজিৎ রায়

স্কুলে ক্লাস নিলেন পুলিশ
স্কুলে ক্লাস নিলেন পুলিশ
দক্ষিণ ২৪পরগনা: গ্রামে গিয়েছিলেন প্রশাসনিক কাজে। সেখানে গিয়ে আচমকা একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়েন বারুইপুর থানার আই সি সৌম্যজিৎ রায়। পুলিস দেখে পড়ুয়ারা প্রথমে একটু ভয়ই পেয়েছিল। সেই ভয় কাটিয়ে আই সি মিশে গেলেন ওদের সঙ্গে। নিলেন ক্লাসও। দিলেন সচেতনতার পাঠ।
আই সি তখন খুদে পড়ুয়াদের কাছে পুলিসকাকু। তাদের আবদার, আবার আসবেন কাকু, আপনার কাছে পড়ব। থানার আই সির এই ভূমিকায় খুশি স্কুলের শিক্ষক- শিক্ষিকারাও। আর আই সি বলেন, ‘‘ ডিউটি তো আছেই। কিন্তু পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় এক আলাদা আনন্দ দেয়। ওদের কাছ থেকেও জানা যায় অনেক কিছু।’’
advertisement
advertisement
বারুইপুরের প্রত্যন্ত গ্রাম বেলেগাছি। সেখানেই এক সমস্যা নিয়ে আই সিকে ছুটতে হয়েছিল। কাজ মিটিয়ে ফেরার পথেই তিনি গিয়েছিলেন রামধাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম থেকে চতুর্থ শ্রেণি- সব ক্লাসেই পড়ুয়াদের কাছে যান তিনি। পড়ুয়ারা কেমন আছেন জানতে চান।
তাদের কাছ থেকে বই নিয়ে বুঝিয়েও দেন পাঠ্য। আবার দেন পরামর্শও। বললেন, পাড়ায় কোনও অচেনা লোক কিছু খেতে দিলে খাবে না। পাড়ায় অচেনা লোক দেখলেই বাড়িতে জানাবে। রোজ স্কুলে আসবে। বাবা-মা, শিক্ষকদের প্রণাম করবে। পুলিশকাকুর সঙ্গে বেশ কিছুক্ষণ খোস মে়জাজেই কাটল শিশুদের।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বারুইপুরের প্রাথমিক স্কুলে হঠাৎ হাজির আই সি! কী ঘটল সেখানে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement