advertisement

Hooghly News: ছেঁড়া ত্রিপল খাটিয়ে চলছে ল্যাবরেটরি! স্কুলের এমন হাল দেখে লজ্জা পাবেন আপনিও

Last Updated:

ছেঁড়া ত্রিপল থেকে জল ঢুকে যায় ফিজিক্স ল্যাব সহ মিটার ঘরে

+
ত্রিপল

ত্রিপল টাঙিয়ে চলছে স্কুল

হুগলি: হুগলির উত্তরপাড়ার মেয়েদের পড়াশোনার জন্য অন্যতম একটি স্কুল হল উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়। সেই স্কুলেরই একেবারে বেহাল অবস্থা। স্কুলের মাথায় অর্ধেক জায়গায় ছাদ নেই। যখন তখন ভেঙে পড়ছে ছাদের সিমেন্টের চাঙড়। স্কুলের ফিজিক্স ল্যাব চলে ত্রিপল খাটিয়ে। রোদ বৃষ্টিতে দারুণ সমস্যার মধ্যে পড়তে হয়। ছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষিকাদের। ছেঁড়া ত্রিপল থেকে জল ঢুকে যায় ফিজিক্স ল্যাব সহ মিটার ঘরে। কোন সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।
এ বিষয়ে স্কুলে প্রধান শিক্ষিকা জানান, স্কুলের এই অবস্থার সমাধানের জন্য তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে আবেদন করে জানানো হয়েছে। বর্তমান যে পরিস্থিতি তাতে স্কুলের পঠনপাঠন বিঘ্নিত ঘটছে। সমস্যা নিয়েই পড়াশোনা করছে পড়ুয়ারা। বিজ্ঞানের ছাত্রী তৈরি করতে গেলে তাদের জন্য অত্যাবশ্যক ল্যাবরেটরি ক্লাস। সে ক্ষেত্রে স্কুলের ফিজিক্স ল্যাব চালাতে হচ্ছে ত্রিপল খাটিয়ে। বর্ষার সময় হয় সব থেকে বেশি সমস্যা। অর্ধেক জায়গায় স্কুলের মাথায় ছাদ না থাকায় সেখানে ত্রিপল টাঙানো থাকে। কিন্তু সেই ত্রিপল ছেদ করে একেবারে জল বৃষ্টি ঢুকে পড়ে স্কুলের ভেতরে।
advertisement
advertisement
এই বিষয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে, স্কুলের পক্ষ থেকে শিক্ষা দফতরে আবেদন করা হয়েছে। তবে স্কুলের পক্ষ থেকে সাংসদের কাছে আবেদন আগেই জানানো উচিত ছিল। তাহলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কোটার টাকায় দ্রুত সমস্যার সমাধান করা যেত। এর আগেও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকগুলি স্কুলকে তার সাংসদ কোটার টাকা বরাদ্দ করেছেন স্কুলের উন্নয়নের জন্য। কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে দীর্ঘদিন যাবৎ রাজ্যকে বঞ্চনা করছে তারপরেও রাজ্য সীমিত ক্ষমতার মধ্যে শিক্ষার সার্বিক উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে। তাই আশা করছি এই সমস্যার সমাধানও খুব দ্রুততার সঙ্গে হয়ে যাবে।”
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ছেঁড়া ত্রিপল খাটিয়ে চলছে ল্যাবরেটরি! স্কুলের এমন হাল দেখে লজ্জা পাবেন আপনিও
Next Article
advertisement
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
  • সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

  • তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

  • লোকভবনে অনুষ্ঠিত হল রাজ্যপালের শপথগ্রহণ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement