advertisement

পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ

Last Updated:

উর্দির জোর দেখিয়ে অনাচার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস। পরে বেঁকে বসা। মহিলার সঙ্গে অভব্য আচরণ। অজস্র অভিযোগে বিদ্ধ এক পুলিশ আধিকারিক।

#দক্ষিণ ২৪ পরগনা: উর্দির জোর দেখিয়ে অনাচার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস। পরে বেঁকে বসা। মহিলার সঙ্গে অভব্য আচরণ। অজস্র অভিযোগে বিদ্ধ এক পুলিশ আধিকারিক।
তিনি পদস্থ পুলিশকর্তা। এক মহিলার অসহয়তার সুযোগে সোশাল মিডিয়ায় আলাপ জমান। মানসিকভাবে পাশে দাঁড়ান। সময়টা ২০১৪। আলাপ দ্রুত ঘনিষ্ঠতায় পৌঁছয়। মহিলার দাবি, বিয়ের প্রতিশ্রুতিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। এমনকী পুলিশের গাড়িতেও চলত সহবাস। তখন অভিযুক্ত পুলিশকর্তা খড়গপুরে ছিলেন।
advertisement
advertisement
গত বছরের মার্চ মাসে তিনি চলে আসেন দক্ষিণ ২৪ পরগনা পুলিশে। এরপরই সম্পর্কে টানাপোড়েন। মহিলাকে এড়াতে থাকেন পুলিশকর্তা। ফোন নম্বরও ব্লক করে দেন। দুই সন্তানের মা ওই অভিযোগকারিণী চলতি মাসে ১০ তারিখে  তার অফিসে যান। তখন রেজিস্ট্রি ম্যারেজের কথা বলে মহিলাকে ফিরিয়ে দেন। গত ১২ জুলাই ওই মহিলা ফের অফিসে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন রুবি এলাকার ওই বাসিন্দা। সুবিচারের আশায় ডিআইজি পিআরের কাছে অভিযোগ জানিয়েছেন।
অভিযোগকারিণীর আশঙ্কা প্রভাব খাটাতে পারেন পুলিশকর্তা। তবে বড় লড়াইয়ের জন্য তিনি তৈরি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement