advertisement

West Bengal News: সল্টলেক থেকে চুরি হয়েছিল লাল রঙের হোন্ডা সিটি, সামনে এল ভয়ঙ্কর তথ্য!

Last Updated:

West Bengal News: পুলিশ সূত্রে খবর, গত ২৪ তারিখ সল্টলেকের সি এ ব্লক থেকে রাতের বেলায় একটি লাল রঙের হোন্ডা সিটি গাড়ি চুরি যায়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#বিধান নগর: গাড়ি চুরি চক্রের অন্যতম এক পান্ডা গ্রেফতার। গ্রেফতার করল বিধান নগর উত্তর থানার পুলিশ। উদ্ধার বাড়ির সামনে থেকে চুরি যাওয়া গাড়িটি। ঘটনা সল্টলেকের সিএ ব্লকের। ধৃতের নাম আকাশ শেঠ।
পুলিশ সূত্রে খবর, গত ২৪ তারিখ সল্টলেকের সি এ ব্লক থেকে রাতের বেলায় একটি লাল রঙের হোন্ডা সিটি গাড়ি চুরি যায়। এর পরেই বিধান নগর উত্তর থানায় অভিযোগ জানায়, তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাত নটা নাগাদ গাড়ির চালক বাড়ির সামনে গাড়ি রেখে চালকের ঘরে চাবি রেখে খেতে যায়।
advertisement
advertisement
সাড়ে নটা নাগাদ ড্রাইভার ফিরে এসে দেখে গাড়ি ও গাড়ির চাবি নেই। সূত্র মারফত খবর পেয়ে বেলেঘাটার বাসিন্দা আকাশ শেঠকে দত্তাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে শান্তি নগর থেকে গাড়িটি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে।
advertisement
আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হবে। এবং নিজেদের হেফাজতে নিয়ে আর কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: সল্টলেক থেকে চুরি হয়েছিল লাল রঙের হোন্ডা সিটি, সামনে এল ভয়ঙ্কর তথ্য!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement