advertisement

গভীর রাতে শিক্ষকের বাড়িতে পুলিশি হানা, তল্লাশি চালাতেই যা মিলল... সঙ্গে সঙ্গে গ্রেফতার!

Last Updated:

ধৃতের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। প্রতীকী ছবি
শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। প্রতীকী ছবি
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া: বুধবার গভীর রাতে এক শিক্ষকের বাড়িতে হানা দিল উত্তর ২৪ পরগণার বাগদা থানার পুলিশ। নিশিকান্ত সরকার (৫৬) নামের ওই ব্যক্তি পেশায় গৃহশিক্ষক। গতকাল রাতে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর ভুয়ো নথি উদ্ধার করা হয়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বনগাঁ মহকুমা আদালত।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে পাথুরিয়ায় নিশিকান্তের বাড়িতে হানা দেয় বাগদা থানার পুলিশ। তল্লাশি চালানোয় উদ্ধার হয়, প্রচুর স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট , পঞ্চায়েত সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, বহু রবার স্ট্যাম্প (প্রধান শিক্ষক, বিডিও অফিস), রিফিউজি সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট।
আরও পড়ুনঃ শুধু পড়াশোনা নয়, এবার স্কুলে হবে আদা-রসুন চাষ! চাহিদা মেটাতে অভিনব উদ্যোগ রাজ্যের
ভুয়ো নথি সহ গৃহশিক্ষক নিশিকান্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে শিরোনামে উঠে এসেছে ভুয়ো শংসাপত্রের খবর। এবার এক গৃহশিক্ষকের বাড়ি থেকে ভুরি ভুরি ভুয়ো সার্টিফিকেট উদ্ধার করল পুলিশ। আগামীদিনে এই ঘটনা কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গভীর রাতে শিক্ষকের বাড়িতে পুলিশি হানা, তল্লাশি চালাতেই যা মিলল... সঙ্গে সঙ্গে গ্রেফতার!
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement