advertisement

PM-JAY: ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে পাবেন ওষুধ! মানুষের জন্য নতুন সুবিধা

Last Updated:

PM-JAY: যত দামের ওষুধ হোক না কেন এবার তা পাওয়া যাবে একেবারে কম দামে! জানুন বিস্তারিত

+
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জন ঔষধি মেডিকেল স্টোর

নদিয়া: রাজ্যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানকে টেক্কা দিতে এবার কি কেন্দ্রের “প্রধানমন্ত্রী জন ঔষধি মেডিকেল স্টোর ” নদিয়ার করিমপুরে। ন্যায্য মূল্যের ওষুধের দোকানের মতো প্রধানমন্ত্রীর জন ঔষধি মেডিকেল স্টোর থেকেও সমাজের সকল স্তরের মানুষকে দেওয়া হবে বিভিন্ন ওষুধে আকর্ষণীয় ছাড়। বর্তমানে ওষুধের দাম দিনের পর দিন বেড়েই চলেছে। জীবন দায়ী ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। আর সেই কারণেই সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। তারমধ্যে অন্যতম বিভিন্ন সরকারি ওষুধের দোকান।
রাজ্য সরকারের ন্যায্য মূল্যে ওষুধের দোকান বিভিন্ন হাসপাতালের মধ্যে থাকলেও কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী জন ঔষধি মেডিকেল স্টোর রয়েছে বিভিন্ন পাড়ায় পাড়ায়। ঠিক তেমনই নদিয়ার করিমপুরে এবার চালু করা হল এই স্টোর। স্বাভাবিকভাবেই এই মেডিকেল স্টোর চালু হওয়ার ফলে খুশি বিভিন্ন খেটে খাওয়া মানুষেরা।
advertisement
advertisement
সকলের জন্য, বিশেষ করে দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের জন্য সাশ্রয়ী মূল্যে বিভিন্ন রোগের ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ” জন ঔষধি মেডিকেল স্টোর ” স্থাপিত হয়েছে সারা দেশ জুড়ে। তবে এ বাংলায় সংখ্যাটা খুবই কম, নদিয়ায় হাতে গোনা মাত্র দুই একটি। তবে আজ নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকের নাটনা মোড়ে রয়েছে এইরকমই এক জন ঔষধি কেন্দ্র। উদ্বোধন করেন করিমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সেকেন্দার আলম।
advertisement
প্রসঙ্গত, ২০১৫ সালের সেপ্টেম্বরে, ‘ জন ঔষধি স্কিম’কে ‘ প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা ‘ (PMJAY) হিসাবে পুনর্গঠন করা হয়েছিল। নভেম্বর, ২০১৬-এ, প্রকল্পটিকে আরও গতি দিতে, এটিকে আবার ” প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধী পরিকল্পনা ” (PMBJP) হিসাবে নামকরণ করা হয়েছিল।
advertisement
প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধী পরিকল্পনা (PMBJP) হল একটি প্রচারাভিযান যা ফার্মাসিউটিক্যালস বিভাগ জনসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ওষুধ সরবরাহ করার জন্য চালু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পিএমবিজেপি স্টোরগুলি জেনেরিক ওষুধ সরবরাহ করার জন্য স্থাপন করা হয়েছে, যেগুলি কম দামে পাওয়া যায় । তবে প্রত্যেকটি ঔষধ গুণগত মান এবং উপাদান নিয়মিত লক্ষ্য করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
advertisement
Mainak Debnath
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
PM-JAY: ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে পাবেন ওষুধ! মানুষের জন্য নতুন সুবিধা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement