advertisement

Pingla Molestation : পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার স্কুলের প্রধানশিক্ষক

Last Updated:

Pingla Molestation : চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ডাংরা প্রাথমিক বিদ্যালয়ে। ধৃত প্রধান শিক্ষকের নাম শম্ভুনাথ প্রধান।

পিংলা : স্কুল চলাকালীন পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ডাংরা প্রাথমিক বিদ্যালয়ে। ধৃত প্রধান শিক্ষকের নাম শম্ভুনাথ প্রধান।(Pingla Molestation)
পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাদুর অভিযোগ, সোমবার স্কুলে দুপুর ১.৩০ নাগাদ তাঁর নাতনিকে অঙ্ক করতে দেওয়ার সময় তার সঙ্গে অশালীন আচরণ করা হয়৷ ছুটির পর বাড়িতে এসে সব কথা জানায় ওই বালিকা৷ ক্রমে খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত প্রধানশিক্ষককে ঘিরে ধরেন৷
আরও পড়ুন : মাতৃভাষার টানে স্কুলমুখী হো সম্প্রদায়ের বর্তমান প্রজন্ম
পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পিংলা থানার পুলিশ৷ অভিযুক্ত প্রধান শিক্ষককে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় পিংলা থানার পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পর ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে। আগামীকাল অর্থাৎ বুধবার অভিযুক্ত শিক্ষককে মেদিনীপুর আদালতে তোলা হবে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
advertisement
advertisement
আরও পড়ুন : নীরব প্রেমের মুখর সেতু ইনস্টাগ্রাম, ফলোয়ারদের উদ্যোগে সাতপাকে বাঁধা পড়লেন মূক জুটি
অতিমারিতে দীর্ঘ দু’ বছর বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান৷ প্রাথমিক পর্যায়ের পড়ুয়ারা অনেক দিন স্কুল থেকে দূরেই ছিল ঘরবন্দি৷ কিন্তু স্কুল খোলার পরও তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হল পিংলার ওই বালিকাকে৷
advertisement
( প্রতিবেদন : দিগ্বিজয় মাহালি)
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pingla Molestation : পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার স্কুলের প্রধানশিক্ষক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement