advertisement

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিল 'বিবাহিত প্রেমিক' ফটোগ্রাফার...! তরুণীর প্রাক্তন স্বামীর কাছে পৌঁছল ছবি, নরেন্দ্রপুরে সাংঘাতিক কাণ্ড

Last Updated:

নরেন্দ্রপুরে মহিলার গোপন ছবি ভাইরাল করার অভিযোগে ফটোগ্রাফার পার্থ দাসকে গ্রেফতার করেছে পুলিশ. তার মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে.

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
অর্পন মণ্ডল, নরেন্দ্রপুর:  মহিলার গোপন ছবি ভাইরাল করার অভিযোগে এক ফটোগ্রাফারকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ হালতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৄতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তার মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷
নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক তরুণীর সঙ্গে আলাপ হয় হালতুর বাসিন্দা পার্থ দাসের ৷ পার্থ পেশায় একজন ফটোগ্রাফার ৷ সোশাল মিডিয়ায় তাদের আলাপ হয়েছিল ৷ দুজনেই বিবাহিত ৷ তবে তরুণীর বছর খানেক আগে ডিভোর্স হয়েছে ৷ দুজনের মধ্যে সম্পর্ক গভীর হয় ৷ তারা একসঙ্গে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেও শুরু করে ৷ যদিও রাতে ওই বাড়িতে থাকত না যুবক ৷ তরুণীর কাছ থেকে ২ লক্ষ টাকাও নেয় বলে অভিযোগ ৷ তরুণীর অভিযোগ দুজনের ব্যক্তিগত শারীরিক সম্পর্কের ছবি ও তরুণীর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় ফটোগ্রাফার ৷ এমনকি সেই ছবি তরুণীর প্রাক্তন স্বামীর কাছেও পাঠায় বলে অভিযোগ ৷
advertisement
advertisement
ঘটনায় তরুণী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিল 'বিবাহিত প্রেমিক' ফটোগ্রাফার...! তরুণীর প্রাক্তন স্বামীর কাছে পৌঁছল ছবি, নরেন্দ্রপুরে সাংঘাতিক কাণ্ড
Next Article
advertisement
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
  • ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের!

  • 'এবার যদি পার্টি টিকিট দেয়...' : দিলীপ

  • কুণালের কটাক্ষের পাল্টা তীব্র জবাব!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement