advertisement

Love letter to nurse: 'রাজি থাকলে এসএমএস করো', বজবজের হাসপাতালে নার্সকে প্রেমপত্র রোগীর আত্মীয়ের

Last Updated:

ওই জুনিয়র নার্স বিষয়টি সিনিয়র ডাক্তার ও নার্সদের জানান। এর পর খোঁজখবর নিয়ে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন নার্সরাই।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
সমীর মণ্ডল, বজবজ: ‘রাজি থাকলে এসএমএস করবে’… এ ভাবেই চিরকুটে প্রেমপত্র লিখে নার্সকে দিলেন এক রোগীর আত্মীয়। মহেশতলা থানায় অভিযোগ দায়ের হল তাঁর নামে। পুলিশ আটক করে ওই যুবককে। ঘটনাটি ঘটেছে মহেশতলার বজবজ ইএসআই হসপিটালে।
আরজি কর কাণ্ডের জেরে তোলপাড় গোটা দেশ তোলপাড়। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জোরাল ভাবে উঠেছে। এমন পরিস্থিতিতে প্রেমপত্রও ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে মহিল স্বাস্থ্যকর্মীদের কাছে।
advertisement
ইএসআই হসপিটালের এক সিনিয়র নার্সের অভিযোগ, ‘সোমবার নাইট ডিউটি করছিলেন একজন জুনিয়র নার্স।সারারাত ডিউটি করার পর পরের দিন সকালবেলা যখন তিনি চেঞ্জিং রুমে যান তখনই তিনি দেখেন মেঝের উপরে একটি কাগজ পড়ে রয়েছে। কাগজটি খুলে তিনি দেখেন সেটি আসলে প্রেমপত্র।’
advertisement
ওই চিরকুটে আরও লেখ ছিল, ‘আমার নাম……, আমি তোমাকে খুব ভালোবাসি। প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ…’। একই সঙ্গে প্রেমপত্রের প্রেরক লিখেছেন, প্রস্তাবে রাজি থাকলে তাঁকে এসএমএস করতে। যদিও সেই প্রেমপত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তা স্পষ্ট ভাবে উল্লেখ ছিল না।
এরপরেই ওই জুনিয়র নার্স বিষয়টি সিনিয়র ডাক্তার ও নার্সদের জানান। এর পর খোঁজখবর নিয়ে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন নার্সরাই। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়।
advertisement
এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে বলে অভিযোগ বজবজ ইএসআই হসপিটালে কর্মরত নার্সরা। প্রেমপত্র দেওয়ায় পুলিশ ধরে নিয়ে যাবে, ভাবতেও পারেননি ওই যুবক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Love letter to nurse: 'রাজি থাকলে এসএমএস করো', বজবজের হাসপাতালে নার্সকে প্রেমপত্র রোগীর আত্মীয়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement