advertisement

রিহ্যাব সেন্টারে রোগীর রহস্যমৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের

Last Updated:

সোনারপুর রিহ্যাব সেন্টারে রোগীকে পিটিয়ে খুনের অভিযোগ। নেশা ছাড়ানোর নামে গামছা দিয়ে বেঁধে পেটানো হয় বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।

#কলকাতা: সোনারপুর রিহ্যাব সেন্টারে রোগীকে পিটিয়ে খুনের অভিযোগ। নেশা ছাড়ানোর নামে গামছা দিয়ে বেঁধে পেটানো হয় বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। আরও অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলা হয়। রিহ্যাব সেন্টারের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বালিগঞ্জের বাসিন্দা রাজেশ চৌধুরীকে ভর্তি করা হয় নরেন্দ্রপুর বাইপাসের ধারে রিহ্যাব সেন্টারে। সোমবার রাতে পরিবারকে রিহ্যাব সেন্টার ফোনে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজেশের ৷
যদিও অন্য রোগীদের দাবি, রিহ্যাব সেন্টারের কর্মীদের মারে মৃত্যু হয়েছে রাজেশের ৷
advertisement
নেশা ছাড়ানোর নামে রাজেশের হাত ও পা গামছা দিয়ে বাঁধে কর্মীরা। এরপর তাঁর কোমরেও গামছা পেঁচানো হয়। তারপর বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় রাজেশকে। তাতেই মারা যান রাজেশ।
advertisement
আরও অভিযোগ, টাকা দিয়ে বিষয়টি মিটমাট করার প্রস্তাব দেয় রিহ্যাব কর্তৃপক্ষ। সোনারপুর থানায় অভিযোগ করে পরিবার। এরপরই রিহ্যাব সেন্টারের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। দু'বছর আগেও রোগীকে মারধরের অভিযোগ ওঠায় বন্ধ ছিল ওই রিহ্যাব সেন্টারটি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রিহ্যাব সেন্টারে রোগীর রহস্যমৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement