advertisement

Mango Garden: বাড়ির শখের বাগানেই লক্ষাধিক টাকার আম গাছ!

Last Updated:

Mango Garden: পেশায় একজন কেবল অপারেটর পার্থ দে। তাঁর শখ গাছ লাগানো। হরেক রকম ফলের গাছ করেছেন নিজের বাড়ির বাগানে

+
বিদেশি

বিদেশি প্রজাতির বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে পার্থর বাগানে

হুগলি: একদিকে বৃক্ষ নিধনের জন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। অন্যদিকে বৃক্ষরোপনের বার্তা দিয়ে বাড়িতেই ফলিয়েছেন হরেক রকমের দেশি থেকে বিদেশি আম। বাড়িতে শখের আমবাগান করে সারা ফেলেছেন পান্ডুয়ার বেনেপাড়ার বাসিন্দা পার্থ দে। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ২৫ রকমের আম গাছ রয়েছে তাঁর বাড়ির বাগানে। এদের বাজার মূল্য লক্ষাধিক টাকার বেশি।
পেশায় একজন কেবল অপারেটর পার্থ দে। তাঁর শখ গাছ লাগানো। হরেক রকম ফলের গাছ করেছেন নিজের বাড়ির বাগানে। নিজে আম খেতে ভালোবাসেন বলে দেশ-বিদেশের ২৫ রকমের আম গাছ বসিয়েছেন তিনি। গত পাঁচ বছর ধরে তাঁর বাগানে ফলছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাং মাই, বুনাই কিং, ইয়োলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মত দুষ্পাপ্য সব আম। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদার মত ফল গাছও রয়েছে।
advertisement
advertisement
এমন উদ্যোগ প্রসঙ্গে পার্থ বলেন, আজকাল সর্বত্র গাছ কেটে ফেলা হচ্ছে দেখতে পাই। তাই গাছ লাগানোর সংকল্প করেছি। ফল খাওয়াও হল আবার গাছও হল। তাতে মানুষের উপকারই হবে। পার্থ জানান, লক্ষাধিক টাকার ফলের চারা কিনে বসিয়েছেন। সার খোল দিয়ে গাছের পরিচর্যা করেন।এবার সব জায়গায়তেই আমের ফলন কম। তাঁর বাগানেও আম ফলেছে, তবে কম। থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে যা সারা বছর ফলে
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango Garden: বাড়ির শখের বাগানেই লক্ষাধিক টাকার আম গাছ!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement