advertisement

উচ্চমাধ্যমিকে কৃতি সন্তানদের সংবর্ধনা দিলেন তাদের মা-বাবারা, সৌজন্য বীরভূম পুলিশ

Last Updated:

ছেলে মেয়েদের এই সাফল্যের পেছনে থাকে মা বাবার কঠোর পরিশ্রম । তাই জেলা সুপারের নির্দেশে পড়ুয়াদের হাতে সংবর্ধনা তুলে দেন মা বাবারা ।

#বীরভূম: জেলা পুলিশের সংবর্ধনা৷ জেলার পুলিশ কর্মীদের পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছেলে মেয়েদের জন্য । তবে জেলা সুপার ছাড়াও তাঁরই নির্দেশে  সন্তানদের হাতে সংবর্ধনা তুলে দিলেন মা বাবারা ।   বেশ কয়েক দিন আগেই প্রকাশ হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল । সেখানে দেখা গিয়েছে ফলাফল ভাল বেশিরভাগ পড়ুয়াদেরই । ফল প্রকাশের পর জেলা পুলিশের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হল কর্মরত পুলিশ কর্মীদের কৃতি সন্তানদের । তাদের হাতে তুলে দেওয়া হলো একটি পুষ্পস্তবক, স্কুল ব্যাগ , স্মারক ও সাথে মিষ্টি মুখ করানো হল পড়ুয়াদের ।
ছেলে মেয়েদের এই সাফল্যের পেছনে থাকে মা বাবার কঠোর পরিশ্রম । তাই জেলা সুপারের নির্দেশে পড়ুয়াদের হাতে সংবর্ধনা তুলে দেন মা বাবারা । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি , ডি এস পি ডি এন টি অয়ন সাধু সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা । তাঁরা এক এক করে সকল কৃতি পড়ুয়াদের হাতে তুলে দেন সংবর্ধনা ।
advertisement
advertisement
জেলা সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন , " পুলিশ পরিবারে অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভাল ফল করেছে । তাই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানালাম । তবে এই ছেলে মেয়েদের ভাল ফলের পেছনে থাকে তাদের মা বাবাদের কঠোর পরিশ্রম৷ ছেলে মেয়েদের হাতে তাঁরাই তুলে দিক সংবর্ধনা । তাই পুলিশ আধিকারিক ছাড়াও কৃতি পড়ুয়াদের হাতে সংবর্ধনা তুলে দেন মা বাবারা । এছাড়াও আমাদের একটি প্রয়াস হচ্ছে উড়ান । ভবিষ্যতে এই কৃতি পড়ুয়াদের মধ্যে কেউ এখান থেকে কোচিং নিতে চাইলে সে ব্যবস্থাও আমরা করছি । সবাই যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে সেই কামনায় রইল । "
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উচ্চমাধ্যমিকে কৃতি সন্তানদের সংবর্ধনা দিলেন তাদের মা-বাবারা, সৌজন্য বীরভূম পুলিশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement