advertisement

Panchayat Election Violence: লাঠি-ঝাঁটা-বঁটি উঁচিয়ে...! গ্রামে পুলিশ ঢুকতেই এ কী করে বসলেন গ্রামের মেয়েরা

Last Updated:

Panchayat Election Violence: ভোট অশান্তিতে গ্রামে পুলিশ ঢুকতেই লাঠি ও বঁটি নিয়ে পুলিশের সামনে প্রতিরোধ মহিলারাদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপী বিধানসভার উদয়রামপুরের ৭৪ নম্বর বুথে।

প্রমীলা বাহিনীর প্রতিরোধ
প্রমীলা বাহিনীর প্রতিরোধ
দক্ষিণ ২৪ পরগনা :ভোট মিটে গেলেও অশান্তি যেন থামতে চাইছে না। শনিবারের পর রবিবার আবারও নতুন করে উত্তেজনা। ভোট অশান্তিতে গ্রামে পুলিশ ঢুকতেই লাঠি ও বঁটি নিয়ে পুলিশের সামনে প্রতিরোধ মহিলারাদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপী বিধানসভার উদয়রামপুরের ৭৪ নম্বর বুথে।
এলাকার নির্দল কর্মী সমর্থকদের অভিযোগ, রবিবার এলাকার তৃণমূল প্রার্থী আবুল হোসেন গাজী দলবল নিয়ে নির্দল প্রার্থী চম্পা হালদারের উপর চড়াও হন। এরপরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনার খবর পেয়ে কুলপী থানার পুলিশ বিরোধীদের বেশ কয়েকজনকে আটক করে। এরপরই গ্রামের প্রমিলাবাহিনী কোমর বেঁধে একজোট হয়ে মাঠে নামে। গ্রামে পুলিশ ঢুকতেই লাঠি-ঝাঁটা-বঁটি নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তাঁরা।
advertisement
advertisement
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল ও নির্দল দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদয়রামপুর এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । তাদের উপর চড়াও হয়েছেন এলাকার মহিলারা। ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার পর থেকে এলাকা থমথমে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election Violence: লাঠি-ঝাঁটা-বঁটি উঁচিয়ে...! গ্রামে পুলিশ ঢুকতেই এ কী করে বসলেন গ্রামের মেয়েরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement