advertisement

বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে ব্যাণ্ডেল থেকে গ্রেফতার এক জেএমবি জঙ্গি

Last Updated:

ফের বড়সড় সাফল্য পেল এসটিএফ ৷ বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে জড়িত এক জেএমবি জঙ্গি হাজিবুল্লাকে গ্রেফতার করল পুলিশ ৷ সোমবার ব্যাণ্ডেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ ৷

#কলকাতা: ফের বড়সড় সাফল্য পেল এসটিএফ ৷ বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে জড়িত এক জেএমবি জঙ্গি হাজিবুল্লাকে গ্রেফতার করল পুলিশ ৷ সোমবার ব্যাণ্ডেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ ৷ ধৃত ব্যক্তিকে আগামী ২৪ জুন অবধি পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত ৷ বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে স্লিপার সেল হিসেবে কাজ করল হাজিবুল্লা ৷
বেশ কয়েকদিন ধরেই হুগলির ব্যাণ্ডেলে গা ঢাকা দিয়েছিল হাজিবুল্লা ৷ গোপন সূত্রে সেই খবর পেয়েই অভিযান চালায় পুলিশ ৷ অবশেষে, আজ ব্যাণ্ডেল স্টেশনে জাল পেতে হাজিবুল্লা নামে ওই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃত জঙ্গি হাজিবুল্লা মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
২০১৩ সালের ৭ জুলাই বুদ্ধগয়ায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয় ৷ এই বিস্ফোরণে দু’জন বৌদ্ধ সন্ন্যাসীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷ গত ১১ মে মামলার শুনানি শেষ হয় ৷ চলতি মাসের শুরুতেই বিস্ফোরণ মামলায় জড়িত পাঁচজনকে যাবজ্জীবনের নির্দেশ দেয় আদালত ৷ এরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ ৷ এরপরই এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে ব্যাণ্ডেল থেকে গ্রেফতার এক জেএমবি জঙ্গি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement