advertisement

চায়ের দোকানে ঢুকল সবজি বোঝাই গাড়ি! গুরুতর আহত একাধিক, ভাঙল বিদ্যুতের পোস্ট

Last Updated:

এর আগে গত একুশে জুলাই এই একই জায়গায় দুর্ঘটনা ঘটেছিল

চায়ের দোকানে ঢুকল সব্জি বোঝাই গাড়ি। প্রতীকী ছবি
চায়ের দোকানে ঢুকল সব্জি বোঝাই গাড়ি। প্রতীকী ছবি
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে গেল সবজির গাড়ি। ভাঙল বিদ্যুতের পোস্ট। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। মধ্যমগ্রামের যশোর রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।
এদিন একটি সবজি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের পাশে এক চায়ের দোকানে ঢুকে যায়। এর জেরে গুরুতর আহত হন বেশ কয়েকজন। ভেঙে যায় বিদ্যুতের পোস্ট। বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটায় উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ অসাধ্য সাধন! ১০ লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে! নজির গড়ল বর্ধমান মেডিক্যাল কলেজ
এর আগে গত একুশে জুলাই ভোরে এই একই জায়গায় বাইক ও মাছ বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল বাইক আরোহীর। তারপর ফের একই জায়গায় চায়ের দোকানে ঢুকে গেল সবজি বোঝাই গাড়ি।
advertisement
advertisement
এদিনের এই ঘটনায় বিদ্যুতের পোস্ট ভেঙেছে। সেই সঙ্গেই গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যমগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই গাড়ি চালককে আটক করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
কয়েকদিনের ব্যবধানে ফের একই জায়গায় দুর্ঘটনা। একুশে জুলাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই চায়ের দোকানে ঢুকল সবজি বোঝাই গাড়ি। বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চায়ের দোকানে ঢুকল সবজি বোঝাই গাড়ি! গুরুতর আহত একাধিক, ভাঙল বিদ্যুতের পোস্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement