advertisement

দিনেদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক কাণ্ড! দোকানদারের সামনে থেকে লক্ষাধিক টাকার গয়না লুঠ, কীভাবে এমন অসম্ভবকে সম্ভব করল চোরের দল?

Last Updated:

Gold Shop Loot: মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে দু'জন যুবক বাইকে করে সোনার দোকানে সামনে আসে। বাইকে থাকা একজন দোকানের ভিতরে ঢোকে। হঠাৎই দোকান থেকে ছুটে বেরিয়ে আসে ওই যুবক।

মধ্যমগ্রামে সোনার দোকানে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি
মধ্যমগ্রামে সোনার দোকানে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: দিনেদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরি। দোকানদারের সামনে থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দিল চোর। দোকানের বাইরেই বাইক নিয়ে অপেক্ষা সাগরেদ। বাইক ছুটিয়ে দে দৌড়।
আরও পড়ুনঃ এক ক্লিকে গোটা জেলা টিভির পর্দায়! নিরাপত্তায় আর কোনও আপস নয়, কন্ট্রোল রুম থেকে ২৪×৭ নজরদারি
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানার অন্তর্গত আব্দুলপুর এলাকায় ভরদুপুর বেলায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে দু’জন যুবক বাইকে করে সোনার দোকানে সামনে আসে। বাইকে থাকা একজন দোকানের ভিতরে ঢুকে সোনার জিনিস দেখতে থাকে। হঠাৎই দোকান থেকে ছুটে বেরিয়ে আসে ওই যুবক। এরপর দু’জনে বাইক নিয়ে পালায়। দোকানদারের হাত থেকে কয়েক লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুই বাইক আরোহী দুষ্কৃতী।
advertisement
আরও পড়ুনঃ বাজারে সামুদ্রিক মাছ, কাঁকড়ার ঘাটতি! পেশা ছাড়তে চাইছে সুন্দরবনের মৎস্যজীবীরা! হঠাৎ হল টা কী?
দোকানের মালিক এবং এলাকার কিছু স্থানীয় ব্যবসায়ী বাইকের পিছনে তাড়া করে। কিন্তু দুষ্কৃতীদের ধরতে পারেননি তাঁরা। এরপর খবর দেওয়া হল মধ্যমগ্রাম থানার পুলিশকে। মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল অর্থাৎ সোনার দোকানের এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিনেদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক কাণ্ড! দোকানদারের সামনে থেকে লক্ষাধিক টাকার গয়না লুঠ, কীভাবে এমন অসম্ভবকে সম্ভব করল চোরের দল?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement