advertisement

North 24 Parganas News: নোনা জল ঢুকে কৃষিজমির সর্বনাশ আর নয়! দীর্ঘ লড়াইয়ের পর ডাঁসা নদীর পাড়ে কংক্রিটের বাঁধ, সুন্দরবনবাসীর মুখে ফুটল হাসি

Last Updated:

North 24 Parganas News: জলে কুমির, ডাঙায় বাঘের আতঙ্কের পাশাপাশি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সুন্দরবনের মানুষের নিত্যসঙ্গী। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির খবর পেলেন স্থানীয়রা।

+
ডাঁসা

ডাঁসা নদী

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ ডাঁসা নদীতে কংক্রিটের বাঁধে স্বস্তি সুন্দরবনবাসীর, খুশি প্রান্তিক এলাকার মানুষ। সুন্দরবন একদিকে যেমন রহস্যঘেরা অরণ্যভূমি, তেমনই এর চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে নদী-খাঁড়ির জালবিন্যাস। এই নদীগুলির তীরেই বসবাস করেন হাজার হাজার মানুষ। বছরের পর বছর ধরে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হয়ে জীবনের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়েছে তাঁদের। জলে কুমির, ডাঙায় বাঘের আতঙ্কের পাশাপাশি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সুন্দরবনের মানুষের নিত্যসঙ্গী।
দুর্বল ও কাঁচা নদীবাঁধ সুন্দরবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে। অতীতে আমফান, ইয়াশ ও আয়লার মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়ে একের পর এক নদীবাঁধ ভেঙে পড়েছে। তার জেরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক জীবন ও জীবিকা। কৃষিজমিতে নোনা জল ঢুকে বহু পরিবার চরম সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কুমিরমারি এলাকায় কিছুটা হলেও স্বস্তির খবর মিলল।
advertisement
আরও পড়ুনঃ দাঁইহাট-কাটোয়ার মাঝে নতুন একটি স্টেশন! নতুন বছরে বর্ধমানবাসীকে রেলের ‘উপহার’, দোলের আগেই শুরু হতে পারে কাজ
ডাঁসা নদীর তীরে নির্মিত হয়েছে কংক্রিটের বাঁধ। দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে থাকা কুমিরমারি, রূপমারী সহ একাধিক গ্রামের মানুষ এই বাঁধ নির্মাণে আশার আলো দেখছেন। স্থানীয়দের দাবি, ডাঁসা নদীর কাঁচা বাঁধ বারবার প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ত। ফলে নদীর নোনা জল ঢুকে কৃষিজমি উর্বরতা হারাত, ক্ষতিগ্রস্ত হত ফসল। এবার কংক্রিটের বাঁধ হওয়ায় সেই আশঙ্কা অনেকটাই কমেছে বলে মনে করছেন তাঁরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও গ্রামবাসীদের দাবি, এই উদ্যোগ এখানেই থেমে থাকলে চলবে না। আরও কয়েক কিলোমিটার জুড়ে কংক্রিটের বাঁধ নির্মাণের প্রয়োজন রয়েছে। তবে দীর্ঘদিনের লড়াইয়ের পর ডাঁসা নদীতে কংক্রিটের বাঁধ পাওয়ায় খুশি ও আশাবাদী সুন্দরবনের প্রান্তিক মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: নোনা জল ঢুকে কৃষিজমির সর্বনাশ আর নয়! দীর্ঘ লড়াইয়ের পর ডাঁসা নদীর পাড়ে কংক্রিটের বাঁধ, সুন্দরবনবাসীর মুখে ফুটল হাসি
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement