advertisement

প্রেমের টানে বাংলাদেশে গিয়ে প্রতারিত, দেশে ফেরার সময় 'ফেঁসে' গেলেন হাওড়ার যুবতী! হাতেনাতে ধরল BSF, তারপর?

Last Updated:

North 24 Parganas News: জানা যাচ্ছে, বেশ কিছুদিন আগে হাওড়ার ওই যুবতী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বাংলাদেশি যুবকের প্রেমে পড়েন

+
অবৈধভাবে

অবৈধভাবে সীমান্ত পার হয়ে ফেরার সময় যুবতীকে আটক করে বিএসএফ। ফাইল ছবি

স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহাঃ প্রেমের টানে বাংলাদেশ ছুটে গিয়েছিলেন। প্রতারিত হয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফের ভারতে ফেরার চেষ্টা করেছিলেন যুবতী। সেই সময় তাঁকে আটক করল বিএসএফ। ওই যুবতীকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে স্বরূপনগর থানার পুলিশ।
জানা যাচ্ছে, বেশ কিছুদিন আগে হাওড়ার ওই যুবতী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বাংলাদেশি যুবকের প্রেমে পড়েন। এরপর প্রেমের টানে অবৈধভাবে বাংলাদেশে পৌঁছন তিনি। কিন্তু ভিন দেশে গিয়ে প্রেমে প্রতারিত হন। এরপর একইভাবে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে ফিরে আসার পথে তারালি সীমান্তের বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করেন।
আরও পড়ুনঃ বন্ধ হল চিড়িয়াখানার দরজা, পর্যটকদের প্রবেশ নিষেধ! ফের কবে খুলবে?
যুবতীকে জিজ্ঞাসাবাদ করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে গ্রেফতার করে আজ বসিরহাট আদালতে পাঠায়।
advertisement
advertisement
প্রেমের টানে কাঁটাতার পেরনোর ঘটনা এর আগেও সামনে এসেছে। হাওড়ার এই যুবতীও ভালবাসার মানুষের কাছে যাবেন বলে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় ছুটে গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রতারিত হওয়ার পর ফের একই কায়দায় দেশে ফিরতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে যান। তাঁকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে স্বরূপনগর থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমের টানে বাংলাদেশে গিয়ে প্রতারিত, দেশে ফেরার সময় 'ফেঁসে' গেলেন হাওড়ার যুবতী! হাতেনাতে ধরল BSF, তারপর?
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement