advertisement

North 24 Parganas News: পুরসভায় উদ্ধার ব্যাগে পাসপোর্ট-ডলার, তোলপাড় করা কাণ্ডে আসল কারণ সামনে! নিরাপত্তা কর্মীর সততায় বদলে গেল গোটা গল্প

Last Updated:

North 24 Parganas News: নিরাপত্তা কর্মীর সততায় বারাসাত পৌরসভা থেকে উদ্ধার হওয়া ডলার-সহ পাসপোর্ট ব্যাগ রহস্যের অবশেষে হল সমাধান।

ব্যাগ ফেরত
ব্যাগ ফেরত
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নিরাপত্তা কর্মীর সততায় বারাসাত পৌরসভা থেকেই উদ্ধার হওয়া ডলার-সহ পাসপোর্ট ব্যাগ রহস্যের অবশেষে হল সমাধান। অভিজিৎ ব্যানার্জি। এসপি অফিসের উল্টো দিকেই রয়েছে ওই ব্যক্তির নিজস্ব ফ্ল্যাট। তবে কাজের সূত্রে বেশিরভাগ সময়ই বিদেশে থাকেন তিনি। গত শনিবার বাড়ির কল সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য বারাসাত পৌরসভায় আবেদন জানাতে এসেছিলেন ওই প্রবাসী বাঙালি।
কাজ সেরে ফেরার সময় অসাবধানতাবশত নিজের ব্যাগটি পৌরসভাতেই ফেলে রেখে চলে যান তিনি। শনিবার বিকেলে পৌরসভা বন্ধ হয়ে যাওয়ার পর কর্তব্যরত নিরাপত্তা রক্ষীর নজরে আসে একটি পড়ে থাকা ব্যাগ। প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা আতঙ্ক তৈরি হলেও, নিজের দায়িত্ব ও সততার পরিচয় দিয়ে ব্যাগটি নিরাপদে নিজের জিম্মায় রাখেন নিরাপত্তা কর্মী দুলু জানা।
advertisement
advertisement
টানা প্রায় দু’দিন ধরে ব্যাগটি আগলে রাখেন তিনি। সোমবার পৌরসভা খোলার পর গোটা বিষয়টি পৌরসভার চেয়ারম্যানকে জানানো হয়। এরপর চেয়ারম্যান ও পৌরসভার অন্যান্য কর্মীদের উপস্থিতিতেই ব্যাগটি খোলা হয়। দেখা যায় ব্যাগের ভিতরে রয়েছে বিদেশি ডলার, পাসপোর্ট, আধার কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। আধার কার্ডে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে দ্রুত যোগাযোগ করা হয় ব্যাগের মালিকের সঙ্গে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে পৌরসভায় এসে নিজের হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পান ওই প্রবাসী বাঙালি। নিরাপত্তা কর্মীর সততায় আপ্লুত ব্যাগের মালিক। এদিকে পৌরসভার নিরাপত্তা কর্মীর এই সততাকে কুর্নিশ জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জী। তাঁর বক্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে এমন সততার দৃষ্টান্ত সত্যিই সমাজের কাছে অনুকরণীয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পুরসভায় উদ্ধার ব্যাগে পাসপোর্ট-ডলার, তোলপাড় করা কাণ্ডে আসল কারণ সামনে! নিরাপত্তা কর্মীর সততায় বদলে গেল গোটা গল্প
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement