advertisement

Free Health Check-Up: রোগ নিয়ে আর হয়রানি নয়! দুয়ারে পৌঁছবে ভ্রাম্যমান স্বাস্থ্যযান, বিনামূল্যে মিলবে প্রাথমিক থেকে জরুরি স্বাস্থ্য পরিষেবা

Last Updated:

North 24 Parganas Free Health Check-Up: সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম ও সীমান্ত এলাকার মানুষদের জন্য চালু হল ভ্রাম্যমান স্বাস্থ্যযান। দোরগোড়ায় পৌঁছে যাবে প্রাথমিক থেকে জরুরি নানা স্বাস্থ্য পরিষেবা। বিনামূল্যেই করতে পারবেন রক্ত পরীক্ষা, ইসিজি-সহ একাধিক শারীরিক পরীক্ষা।

+
ভ্রাম্যমান

ভ্রাম্যমান স্বাস্থ্যযান

সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: সীমান্ত ও সুন্দরবনে শুরু হল মোবাইল হেলথ সার্ভিস, বিনামূল্যে রক্ত পরীক্ষা থেকে ইসিজি। গ্রামে গ্রামে পৌঁছবে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা। শহর ও ব্লক হাসপাতালের পরিষেবা সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকলেও উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার সীমান্ত ও সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের কাছে চিকিৎসা এখনও দূরের স্বপ্ন। সময়মতো স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনো তাদের পক্ষে প্রায়ই অসম্ভব হয়ে ওঠে। সেই সমস্যাকে দূর করতেই শুরু হচ্ছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র – যা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে প্রাথমিক থেকে জরুরি নানা স্বাস্থ্য পরিষেবা।
এই ভ্রাম্যমান স্বাস্থ্যযান প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামে পৌঁছবে। সঙ্গে থাকবেন চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও দক্ষ টেকনিশিয়ানরা। কোথায়, কবে এই পরিষেবা মিলবে তা আগে থেকেই পঞ্চায়েত, ব্লক, প্রশাসনের উদ্যোগে জানিয়ে দেওয়া হবে মাইকিং প্রচারে।
আরও পড়ুনঃ শীত পড়তেই কুমির হাজির এলাকায়! আতঙ্কিত না হয়ে যোগাযোগ করুণ সঠিক জায়াগায়, কী করতে হবে জানাচ্ছে প্রশাসন
গাড়িতেই মিলবে ইসিজি, রক্ত পরীক্ষা, অক্সিজেন-সহ লাইফ সাপোর্টের পরিকাঠামো এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা। গ্রামের মানুষ বিনামূল্যেই করতে পারবেন রক্ত পরীক্ষা, ইসিজি-সহ একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। পরীক্ষার কাজ গাড়ির মধ্যেই সম্পন্ন হবে এবং হাতে হাতে রোগীর রিপোর্টও দিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আদিবাসী জনজাতির পাশে প্রশাসন! রাজ্য সরকারের পরিষেবা পৌঁছে দিতে পাঁশকুড়ায় ‘দুয়ারে শিবির’
এ বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল কুমার বিশ্বাস জানান, যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল, সেখানেই এই স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই বিশেষ পরিকল্পনা অনুযায়ী ভ্রাম্যমান স্বাস্থ্যযানগুলো গ্রামাঞ্চলে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, বেসরকারি ল্যাব বা পরীক্ষাকেন্দ্রে যে পরীক্ষাগুলিতে সাধারণত বেশি খরচ হয়, সেগুলো এখন মানুষ বিনামূল্যেই পেয়ে উপকৃত হবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী দিনে মোবাইল এক্স-রে সুবিধাও যুক্ত করার চিন্তাভাবনা চলছে। এই উদ্যোগের ফলে বহু প্রান্তিক মানুষ নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসার আওতায় আসবেন – এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্য পরিষেবাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই প্রয়াস, সীমান্ত ও সুন্দরবন এলাকার সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Free Health Check-Up: রোগ নিয়ে আর হয়রানি নয়! দুয়ারে পৌঁছবে ভ্রাম্যমান স্বাস্থ্যযান, বিনামূল্যে মিলবে প্রাথমিক থেকে জরুরি স্বাস্থ্য পরিষেবা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement