advertisement

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল ৩ দিনের শিশুর, উত্তেজনা হেঁড়িয়ার সরকারি হাসপাতালে

Last Updated:
SUJIT BHOWMIK
#হেঁড়িয়া: চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর ঘটনায় উত্তেজনা হেঁড়িয়ার সরকারি হাসপাতালে ৷ হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন মৃত শিশুটির পরিবার ও পরিজনরা। তাঁদের অভিযোগ, শিশুটির মৃত্যু অনেক আগে হলেও সেই খবর চেপে গিয়েছিলেন চিকিৎসরা। উল্টে মৃত শিশুটিকে 'রেফার' করে দেন বলে অভিযোগ। এরপর শিশুটিকে অন্য জায়গায় নিয়ে গেলে সেখানকার চিকিৎসরা জানিয়ে দেন, বেশ কয়েক ঘন্টা আগেই মৃত্যু হয়েছে ওই শিশুর। ক্ষুব্ধ লোকজন এরপর হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে। মাত্র তিনদিন বয়সের শিশুটি চিকিৎসার জন্য ভর্তি ছিল হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই তার চিকিৎসা চলছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল ৩ দিনের শিশুর, উত্তেজনা হেঁড়িয়ার সরকারি হাসপাতালে
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement