advertisement

নামের বিভ্রান্তির জেরে সদ্যজাত শিশু বদলের অভিযোগ রায়গঞ্জ জেলা হাসপাতালের বিরুদ্ধে

Last Updated:

হাসপাতালের রেজিট্রারের খাতায় নামের বিভ্রান্তির জেরে সদ্যজাত শিশু বদলের অভিযোগ উঠল রায়গঞ্জ জেলা হাসপাতালের বিরুদ্ধে। রোগীর পরিবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ।

#রায়গঞ্জ:  হাসপাতালের রেজিট্রারের খাতায় নামের বিভ্রান্তির জেরে সদ্যজাত শিশু বদলের অভিযোগ উঠল রায়গঞ্জ জেলা হাসপাতালের বিরুদ্ধে। রোগীর পরিবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে । অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
৬ই জুন কাটিহার জেলার বাসিন্দা আনোয়ার আলমের স্ত্রী শাবানা খাতুন গর্ভাবতী অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্ত্তি হয়। রাত ৮টা নাগাদ একটি পুত্র সন্তান জন্ম দেয় সাবানা খাতুন। কিন্তু মা ও ছেলের শারীরিক অবস্থার অবনতি হলে শাবানাকে ICU ও তার সদ্যজাত শিশুকে SNCU ১০ নম্বর বেডে রাখা হয়। অন্যদিকে SNCU ১৫ নম্বর বেডে শাবিনা খাতুন নামে এক রোগীর সদ্যজাত শিশুর ভর্তি ছিল।
advertisement
advertisement
শাবানা খাতুনের পরিবারের অভিযোগ, একাধিকবার তাদের সদ্যজাত শিশুর বিষয়ে জানতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে খারাপ ব্যবহার করে ৷ এই ভাবে তিনদিন পেরিয়ে যাওয়ার পর রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে তাদের শিশুর মৃত্যু হয়েছে ৷ কিন্তু শিশুটির দেহ চাইলে হাসপাতালের তরফে জানানো হয় যে তাদের হাতে আগেই শিশুর মৃতদেহ দেওয়া হয়েছিল ৷
advertisement
পরে হাসপাতালের রেজিট্রার খাতা দেখে জানতে পারা যায় যে শাবানা খাতুনের পরিবারের জায়গায় শাবিনা খাতুনের পরিবারের হাতে শিশুটি তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত শিশুকে নিজের সন্তান ভেবে সাবিনা নিয়ে চলে যান নিজের বাড়িতে।
এই ঘটনার পর শাবানার বাড়ির পক্ষ থেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে, নামের বিভ্রান্তির জেরেই এই শিশু বদলের ঘটনা ঘটেছে। অন্যদিকে শাবিনা খাতুন যে মৃতশিশু নিয়ে বাড়ি গিয়েছে সেই সদ্যজাত শিশু শাবানা খাতুনের। শাবিনার শিশু হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ১৫ নম্বর বেডে রয়েছে।
advertisement
হাসপাতাল সুপার জানিয়েছেন, নার্সিং স্টাফের গাফিলতিতে এই ঘটনাটি ঘটেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নামের বিভ্রান্তির জেরে সদ্যজাত শিশু বদলের অভিযোগ রায়গঞ্জ জেলা হাসপাতালের বিরুদ্ধে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement