advertisement

New Born Body: ভাইফোঁটার পরের দিনই সাংঘাতিক দৃশ্য! খালে ভাসছে সদ্যজাতের দেহ, কার বাড়ির সন্তানের এমন দশা হল?

Last Updated:

North 24 Parganas: শুক্রবার হিঙ্গলগঞ্জ থানার কাঠপোল এলাকায় একটি খাল থেকে নবজাত শিশুর দেহ উদ্ধার হয়েছে। জলে শিশুটির দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

হিঙ্গলগঞ্জে খাল থেকে সদ্যজাতের দেহ উদ্ধার
হিঙ্গলগঞ্জে খাল থেকে সদ্যজাতের দেহ উদ্ধার
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: ভাইফোঁটার পরের দিনই সাংঘাতিক ঘটনা। এক নবজাত শিশুর দেহ উদ্ধার খাল থেকে। শুক্রবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার কাঠপোল এলাকার ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
এদিন বেলার দিকে কাঠপোল এলাকায় একটি খালের জলে এক নবজাত শিশুর দেহ ভাসতে দেখেন এলাকার মানুষজন। এমন দৃশ্য দেখে তো সকলের পিলে একেবারে চমকে ওঠে। ঝড়ের গতিতে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভিড় জমতে শুরু করে খালের আশেপাশে। এলাকাবাসী খবর দেয় হিঙ্গলগঞ্জ থানায়।
আরও পড়ুনঃ বারাসাতের রাস্তায় ‘ব্লগার’ পুলিশ! স্বয়ং আইসি রাস্তায় নেমে যা করলেন, পুরো ঘটনা জানলে অবাক হবেন
খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সদ্যজাত শিশুর দেহটি উদ্ধার করে পুলিশ। বসিরহাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। তবে ওই নবজাত শিশুর দেহটি কোথা থেকে আসলো? কাদের বাড়ির সন্তানের দেহ? কেউ ইচ্ছা করে এমন ঘটনা ঘটিয়েছেন কিনা! পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Born Body: ভাইফোঁটার পরের দিনই সাংঘাতিক দৃশ্য! খালে ভাসছে সদ্যজাতের দেহ, কার বাড়ির সন্তানের এমন দশা হল?
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement