'অনেকেই আছেন যারা এই ক্লাবের ভাল চান না'- বিস্ফোরক দাবি ইস্টবেঙ্গলের কোচের
- Reported by: EERON ROY BARMAN
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
দলের অনেকেই ভাল চায় না! কেরল ম্যাচের আগে বিস্ফোরক ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।
কলকাতা: অশান্তির আগুন এবার ইস্টবেঙ্গলে। কেরল ম্যাচের ২৪ ঘণ্টা আগে বিস্ফোরক দাবি ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোর।
ক্লাবের অন্তর্দ্বন্দ্বের জন্য ওই ক্লাবের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়ী করেছেন লাল-হলুদ কোচ। এই প্রসঙ্গে, ব্রুজো বলেন, “ক্লাবের সঙ্গে যুক্ত কিছু মানুষ যারা দলের উন্নতি চায় না। তারা ক্লাবের ভাল চায় না।” মন্তব্য অস্কারের।
কাকে নিশানা করলেন লাল-হলুদ কোচ? অন্তর্দ্বন্দ্বে জেরবার ইস্টবেঙ্গল অস্কারের মন্তব্যের পাল্টা ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের। সাফ জানিয়ে দিলেন, “কোচ পেশাদার। আজ আছে কাল নেই। ওর কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। সেরকম হলে বোর্ড মিটিং ডাকা হোক। যার বিরুদ্ধে অভিযোগ, নাম করে বলুক। কোম্পানির সঙ্গে আমাদের কথা হয়েছে।”
advertisement
advertisement
“নিজের হাতে দল করেছে অস্কার। কোম্পানিও অর্থ দিয়েছে অনেক। কোচের প্রতি অনুরোধ, টিমে ফোকাস করুন। সভ্য সমর্থকরা দলের সম্পদ। তাদের আঘাত করবেন না।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2026 7:00 PM IST










