advertisement

Nadia News: পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনতে গিয়ে দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স, মৃত চালক ও আত্মীয়

Last Updated:

Nadia News: ভিন রাজ্যে কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। মৃতদেহ আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সে থাকা অ্যাম্বুলেন্স চালক এবং মৃতর এক আত্মীয়ের মৃত্যু

শোকের ছায়া নেমে এসেছে পরিবারে
শোকের ছায়া নেমে এসেছে পরিবারে
নদিয়া: ভিন রাজ্যে কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। মৃতদেহ আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সে থাকা অ্যাম্বুলেন্স চালক এবং মৃতের এক আত্মীয়ের মর্মান্তিক মৃত্যু। তবে প্রাণে বেঁচে গেল নাবালক এক ছেলে। ঘটনায় চাঞ্চল্য এবং শোকের ছায়া এলাকায়।
নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকার খাপড়াডাঙ্গা অঞ্চলের বাসিন্দা কানাই বিশ্বাস বেশ কিছুদিন আগে হোটেলে রান্নার কাজে গিয়েছিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ১৫ বছর বয়সি নিজের বড় সন্তানকে । জানা যায় কিছুদিন আগে শরীর খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় কানাই বাবুকে। এরপর পরিবারের লোক গতকাল বুধবার জানতে পারেন হৃদরোগে আক্রান্ত হয়ে কানাই বাবুর অকস্মাৎ মৃত্যু হয়।
advertisement
advertisement
এরপর পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে সমস্তটাই জানতে পারেন তাঁরা। আনার সময় তাদেরই এক আত্মীয় দায়িত্ব নেন, যার বাড়ি শান্তিপুর বাথনা গোসাই পাড়া এলাকায়, নাম পঙ্কজ বিশ্বাস, তিনিও পুণেতে হোটেলে কাজ করতেন। পারিবারিক যোগাযোগ না থাকলেও মৃত্যুর খবর পেয়ে মৃতদেহ আনতে চলে গিয়েছিলেন পঙ্কজ বাবু। এরপর মৃতদেহের সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ফিরছিলেন তিনি। তবে গতকাল হঠাৎই নাগপুরে একটি পথদুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক এবং কানাই বাবুর আত্মীয় পঙ্কজ বাবুর মৃত্যু ঘটে।
advertisement
ঘটনাস্থান থেকে মৃতদেহগুলি এবং আহতদেরকে উদ্ধার করে স্থানীয় প্রশাসন। এরপর খবর দেওয়া হয় পরিবারে। ঘটনার রীতিমতো শোকের ছায়া এলাকায়। তবে পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি এবং শান্তিপুর থানায় খবর দেওয়া হয় মৃতদেহ গুলিকে নিয়ে আসার জন্য। এ ঘটনায় বেলঘড়িয়া দু’নম্বর অঞ্চলের সদস্য অজয় দাস জানান স্থানীয় বিধায়ক এবং সাংসদের সঙ্গে কথা বলে তবে সেখানকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তৎপরতায় দেহ দুটিকে অতি দ্রুত শোকার্ত পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন।
advertisement
Mainak Debnath
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনতে গিয়ে দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স, মৃত চালক ও আত্মীয়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement