advertisement

ডাকাতির ছক কষে ঘন জঙ্গলে ঘাপটি মেরেছিল! পুলিশ খবর পেতেই... নদিয়ায় কুখ্যাত দুষ্কৃতীদের ঠেক

Last Updated:

বড়সড় দুষ্কৃতী কার্যকলাপের ছক ভেস্তে দিল ধুবুলিয়া থানার পুলিশ।

ডাকাতির ছক ভণ্ডুল গ্রেফতার ৫ দুষ্কৃতী
ডাকাতির ছক ভণ্ডুল গ্রেফতার ৫ দুষ্কৃতী
ধুবুলিয়া, নদিয়া, সমীর রুদ্রঃ ডাকাতির ছক ভণ্ডুল। ব্যাঙ্ক, গয়নার দোকান কিংবা কোনো গৃহস্থের বাড়িতে ডাকাতির ছক কষেছিল একদল কুখ্যাত দুষ্কৃতী। কিন্তু কার্যসিদ্ধির আগেই সেই খবর পৌঁছে যায় ধুবুলিয়া থানার পুলিশের কাছে। ফলে ডাকাতির আগেই ধরা পড়ে যায় পাঁচ দুষ্কৃতী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধুবুলিয়ার পরিত্যক্ত টিবি হাসপাতালের পিছনের জঙ্গলে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী। ধুবুলিয়া এলাকায় কোনো বড়সড় ডাকাতির পরিকল্পনা করেছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ধুবুলিয়া থানার পুলিশ।
আরও পড়ুনঃ কৃষ্ণনগরের বাসে উঠেছিল ওই দু’জন, চটি দেখেই যা বোঝার বুঝে গেল BSF! তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ! সর্বনাশ! চটিতে এই কী জিনিস!
পুলিশ দেখা মাত্রই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। তাদের পিছু নিয়ে ধাওয়া করে পুলিশ বাহিনী। পাঁচজন দুষ্কৃতী ধরা পড়েছে পুলিশ খপ্পরে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা হয় এমন সরঞ্জাম উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নদিয়া জেলা-সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ডাকাতির পরিকল্পনা নিয়ে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল এখানে। ধৃতদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ধুবুলিয়া পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডাকাতির ছক কষে ঘন জঙ্গলে ঘাপটি মেরেছিল! পুলিশ খবর পেতেই... নদিয়ায় কুখ্যাত দুষ্কৃতীদের ঠেক
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement